Weather Update: ১২ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা! আগামী সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডা

১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। আগামী ২০ তারিখের মধ্যেই বড়সড় তাপমাত্রার পতন ঘটবে। এমনটাই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, জেলাগুলিতেও একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে

১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। আগামী ২০ তারিখের মধ্যেই বড়সড় তাপমাত্রার পতন ঘটবে। এমনটাই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, জেলাগুলিতেও একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আর তাঁদের পূর্বাভাস ঠিক হলে ১২ ডিগ্রির নিচেও তাপমাত্রা নেমে যেতে পারে। আর তা আগামী ১৫ থেকে ২০ তারখের মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হবে বলে জানানো হয়েছে।

 স্বাভাবিকের ওপরই কলকাতার পারদ

স্বাভাবিকের ওপরই কলকাতার পারদ

আজ বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে বলে জানানো হয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে র কাছাকাছি। তবে মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি উপরে ছিল। অন্যদিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেও জানানো হবে। যার ফলে একটা অস্বস্তি বজায় থাকবে।

সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে

সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে

অন্যদিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে আরব সাগরে কেরালা ও কর্ণাটক উপকূলে রয়েছে বলে জানানো হয়েছে। যার ফলে কেরালা, কর্ণাটক, গোয়া উপকূলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। আর এই কারণে ওই এলাকায় সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে মৌসম ভবনের তরফে। তবে এর প্রভাব একটা বাংলার উপরে পড়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়া দফতর। ফলে জাঁকিয়ে এখনও ঠান্ডা অনুভুব করা যাচ্ছে না।

 জাঁকিয়ে ঠান্ডা পড়ার কথা

জাঁকিয়ে ঠান্ডা পড়ার কথা

তবে এই অবস্থাতে কিছুটা হলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কথা বলা হচ্ছে। বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝির পর তাপমাত্রা ধীরে ধীরে নামছে শুরু করবে কলকাতায়। আর তা নেমে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে জেলায় জেলায় ১২ ডিগ্রির নিচে তাপমাত্রা নামতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আর তা ডিসেম্বরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যেই এই পরিবর্তন ঘটতে পারে।

বাংলাতেও এর প্রভাব পড়বে

বাংলাতেও এর প্রভাব পড়বে

অন্যদিকে আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামী ২৪ ঘন্টা পর মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমবে। পরবর্তী কয়েক দিনে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আগামী দুদিন একই আবহাওয়া থাকবে। তারপর মহারাষ্ট্রেও চার ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার এরপর থেকে বাংলাতেও তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকবে বলে হাওয়া অফিস মনে করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+