Weather Update: কালীপুজোতেও বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, শীত কি তবে এসেই গেল? কী জানাল হাওয়া অফিস?

Weather Update: বর্ষা বিদায় নিলেও বৃষ্টির (Rain Forecast) হাত থেকে এখনই রেহাই পাবে না বাংলা। ঘূর্ণিঝড় দানা পরিণত হয়েছে নিম্নচাপে। তারই প্রভাব কমতে কমতে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি থাকছেই। আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশে রোদের দেখা মিললেও চলতি সপ্তাহে গোটা দক্ষিণবঙ্গেই হালকা মাঝারি বৃষ্টির (light to moderate rain) পূর্বাভাস থাকছে।

৩১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অর্থাৎ কালীপুজো ও দীপাবলিতেও বৃষ্টির (Rain during Diwali) আশঙ্কা বাংলায়। ওই সময় উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে (North Bengal Rain)। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি (Heavy Rain Forecast) হতে পারে। এছাড়া কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে কালীপুজোয় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

rain

ঘূর্ণিঝড় ও তার পরে ভারী বৃষ্টির জেরে বেশকিছু জেলায় পারদ নামলেও এখনই তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলে একটি উচ্চচাপ বলয় রয়েছে। যার জেরেই ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana) ঢুকতে পারেনি। ওড়িশায় ঢোকার পর দক্ষিণ পশ্চিমে সরে গিয়েছে।

তবে তাপমাত্রা কমলেও এখনই আসছে না শীত (Winter Arrival)। ঘূর্ণিঝড় ও বৃষ্টির প্রভাবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প (Humidity) উপস্থিত রয়েছে। শনিবার আপেক্ষিক আর্দ্রতাই ছিল প্রায় ৯৮ শতাংশ। যার জেরেই বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া।

শীতের জন্য বাতাসে যে শুষ্কতা প্রয়োজন, তা বর্তমানে অনুপস্থিত। তাই বৃষ্টির জেরে তাপমাত্রা কমলেও তার সঙ্গে শীতের কোনও সম্পর্ক নেই। হাওয়া অফিস (Weather Office) জানাচ্ছে, শীতের আগমনে এখনও সময় রয়েছে।

রবিবারও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আকাশও আংশিক মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেলা বাড়তেই অস্বস্তিও অনুভব হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+