বৃষ্টি বাড়ায় অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে, একনজরে জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
সামনেই দুর্গোৎসব।আর তারই মাঝে শুরু হয়েছে বৃষ্টির ভ্রুকুটি। দুয়ারে এসেছে পুজো। একদিকে গরমে অস্বস্তি অন্যদিকে বর্ষা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। শনিবারও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরের বেশকিছু জেলাতেও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে মহালয়ার দিন অর্থাৎ রবিবার বৃষ্টির বাড়তে পারে আরও। মোটের উপর কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুত সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

রবিবার মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও তাপমাত্রা বাড়তে চলছে কিছুটা।
মহালয়ার দিন বেশী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। পাশাপাশি এইসব জেলাগুলির বেশকিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ - ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
সোমবার ফের দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির আশঙ্কা করেছে আবহাওয়া দপ্তর। এরপর থেকেই আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলা গুলোতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবার উত্তরের বিভিন্ন জেলাগুলিতেও বৃষ্টি বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ শনিবারও কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহালয়াতেও ভিলেন বৃষ্টি যে কিছুতেই পিছু ছাড়বে না এমনটাই জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে। অধিক বৃষ্টি না হলেও মাঝেমাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।












Click it and Unblock the Notifications