এক ধাক্কায় ৪ ডিগ্রি নামল শহরের তাপমাত্রা, প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস, বড়দিন পর্যন্ত জাঁকিয়ে শীত

এক ধাক্কায় ৪ ডিগ্রি নামল শহরের তাপমাত্রা, প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস, বড়দিন পর্যন্ত জাঁকিয়ে শীত

বড়দিন পর্যন্ত কাঁপবে শহর। জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে রাজ্যে। আগামী ৪৮ ঘণ্টা ৬ জেলায় শৈত্য প্রবাহ চলবে। কলকাতায় এক ধাক্কায় ৪ ডিগ্রি নেমেছে তাপমাত্রা। সোমবার কলকাতার তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। রাজনৈতিক উত্তাপ রাজ্যে যত বাড়ছে তত কমছে আবহাওয়ার তাপমাত্রা। জানুয়ারি পর্যন্ত এই শীত থাকবে বলে মনে করছেন আবহাওয়া বিদরা।

এক ধাক্কায় ৪ ডিগ্রি নামল শহরের তাপমাত্রা

বড়দিনের শীতের মজা বজায় থাকবে এবার। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনই জামা যাচ্ছে। ইতিমধ্যেই শহরের তাপমাত্রা কমতে শুরু করেছে। তারসঙ্গে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই শহরে করোনা সংক্রমণ বাড়ছে। উত্তর ২৪ পরগনাতেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। শীত বাড়লে করোনা সংক্রমণ বাড়বে আগেই জানিয়েছিলেন গবেষকরা।

জেলায় জেলায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবা সহ একাধিক জেলায় তাপমাত্রার পারদ পতন কাঁপুনি ধরাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। জেলায় জেলায় শীত বাড়তে শুরু করেছে। জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত প্রতিবছরই শীতের প্রকোপ থাকে রাজ্যে। গঙ্গাসাগর মেলা শেষ হলেই শীত কমতে শুরু করে। অন্যদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ পতন হতে শুরু করে দিয়েছে। তবে বরফ পরার পূর্বাভাস এখনও দেয়নি আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+