আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস, শেষবেলাতেও ছক্কা হাঁকাচ্ছে শীত, জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস, শেষবেলাতেই ছক্কা হাঁকাচ্ছে শীত, জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা
যাওয়ার আগে কাঁপিয়ে যাচ্ছে শীতের দাপট। কলকাতা শহর সহ রাজ্যের সবজেলাতেই তাপমাত্রার পারদ পতন অব্যহত। পাহাড়ে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিংয়ের তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। তারপরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ শুরু হবে বলে জানিেয়ছে আবহাওয়া দফতর। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেও বজায় থাকবে হাড়কাঁপানো ঠান্ডার দাপট।

শীতের ঝোড়ো ব্যাটিং
শীতলতম ফেব্রুয়ারি বললে ভুল হবে না। ফেব্রুয়ারি মাসেও শীতের এই দাপট আগে দেখা খুব একটা দেখা যায়নি। এই শীতের দাপট আরও চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত প্রায় শীতের দাপট বজায় থাকবে। আগামিকাল থেকে তাপমাত্রা একটু বাড়বে। কিন্তু তাতে রেহাই মিলবে না। ফের সপ্তাহান্তে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির পূর্বাভাস
শীেতর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ও উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি হবে আগামী ২৪ ঘণ্টায়। তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এবারে পর্যটক ভর্তি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংেয়র জেলা গুলি। তুষারপাত হলে উপরি পাওনা হবে পর্যটকদের। গত সপ্তাহে সান্দাকফুতে তুষারপাত হয়েছে। এবার পাহাড়ের উঁচু জায়গাগুলিতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শৈত্য প্রবাহের সতর্কতা
পাহাড়ে বৃষ্টি আর তুষারপাতের পরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের হু হু করে নামবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রা কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। কলকাতা শহরেও তাপমাত্রা কমবে হু হু করে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় পারদ পতন শুরু হয়ে গিয়েছে।

১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শীতের দাপট
১০ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে শীতের দাপট বজায় থাকবে। রাতে এবং দিনে তাপমাত্রা বেশ অনেকটাই নিচে রয়েছে কলকাতায়। বুধবার শহরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়ায়ের কাছাকাছি ঘোরাফেরা করছে। আকাশ পরিষ্কার থাকায় শীতের অনুভূিত বেশি হচ্ছে। এই পারদ পতন শহরে এখনও বেশ কয়েকদিন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications