ফের কাঁপবে বাংলা, তাপমাত্রা নামবে হু হু করে, ফেব্রুয়ারিতে কতদিন স্থায়ী শীত জানাল আবহাওয়া দফতর

ফের কাঁপবে বাংলা, তাপমাত্রা নামবে হু হু করে, ফেব্রুয়ারিতে কতদিন স্থায়ী শীত জানাল আবহাওয়া দফতর

ফের নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সোমবার শহরের তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ডিগ্রি কম। আগামী ২ দিন আরও কমবে তাপমাত্রার পারদ। বুধবার পর্যন্ত রাজ্যে জাঁকিয়ে শীত জানল হাওয়া অফিস। ফেব্রুয়ারিতে এই ভাবে পারদ পতন অনেক অনেক দিন পরেই ঘটেছে। ফেব্রুয়ারির প্রথম থেকেই শীতের দাপট বহাল ছিল রাজ্যে। গত ২ দিনে পাহাড়ে ও সমতলে বৃষ্টি হয়েছে। আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।

ফের পারদ পতন শুরু হয়ে গিয়েছে রাজ্যে। রবিবার রাত থেকেই নামতে শুরু করেেছ তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা নেমেছে ১ডিগ্রি। সোমবার শহরের তাপমাত্রা রয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আগামী ২ দিন আরও নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফের পারদ পতন শুরু হবে। ফেব্রুয়ারিতে দীর্ঘ সময় শীত থেকে যাওয়া এই প্রথম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সাধারণ সরস্বতী পুজো পর্যন্ত আবহাওয়ায় একটু শীত শীত ভাব বজায় থাকে। কিন্তু এতোটা কম তাপমাত্রা কখনও হয়নি।

শনিবার রাতে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। তারপর থেকেই ঠান্ডা হাওয়ার দাপট বেড়েছে রাজ্যে। আবহাওয়ায় শীতের ভাব ফের বাড়তে শুরু করেছে। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ বুধবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা বজায় থাকবে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও শীত পাকাপাকি ভাবে কবে বিজায় নিচ্ছে এই নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি হাওয়া অফিস। গ্রীষ্ম প্রধান বাংলায় শীতের এই দীর্ঘস্থায়ী আচরণ বেশ খুশি আম জনতা। শীতের আমেজ উপভোগ করতে অনেকেই বেরিয়ে পড়েছেন ঘুরতে। পর্যটন কেন্দ্র গুলিতে বাড়ছে ভিড়। পাহাড়েও এবার তুষারপাত হয়েছে। উত্তর ভারতের একাধিক জায়গায় রেকর্ড তুষারপাত হয়েছে এবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+