সকাল থেকে মেঘলা আকাশ, নিভার নজর কি বঙ্গেও, কী জানাল আবহাওয়া দফতর

সকাল থেকে মেঘলা আকাশ, নিভার নজর কি বঙ্গেও, কী জানাল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে ফুঁসছে নিভার। এদিকে সকাল থেকেই মেঘলা আকাশ শহরের। বেড়েছে তাপমাত্রাও। তাহলে কী দক্ষিণের পরে এবার বঙ্গের দিকেও নজর ঘোরাচ্ছে ঘূর্ণিঝড় নিভার। যদিও এখনই সেই আশঙ্কার কথা বলছেন না আবহাওয়া বিদরা। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ উর্ধ্বমুখি হবে বঙ্গে। তার একটি কারণ নিভার হতে পারে।

সকাল থেকে মেঘলা আকাশ

হঠাৎ করে থমকে গিয়েছে বঙ্গের পারদ পতন। এক ধাক্কায় ২ ডিগ্রি বাড় তাপমাত্রা। সকাল থেকে মেঘলা আকাশ। ঘরের মধ্যে হালকা চাদর গায়ে চড়ালেও। বাইরে গরম লাগছে। আগামী ২ দিন তাপমাত্রার পারদ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। নিভার কারণেই বঙ্গের শীকে কাঁটা পড়ল কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। এবার নভেম্বরের প্রথম থেকে বঙ্গে তাপমাত্রার পারদ পতন শুরু হয়েছে।

অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় নিভার। প্রবল শক্তিসঞ্চয় করে চলেছে সেটি। আজই তামিলনাড়ু ও পণ্ডিচেরির উপকূরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে ভূমিতে আছড়ে পড়বে নিভার। তার জন্য প্রমাদ গুণছে দক্ষিণের দুই রাজ্য। তামিলনাড়ুতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আজ। অন্যদিকে পণ্ডিচেরিতে আগামী ৩ দিন ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+