অবশেষে বিদায় নিতে চলেছে শীত, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন এক নজরে
অবশেষে বিদায় নিতে চলেছে শীত, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন এক নজরে
অবশেষে বিদায় নিতে চলেছে শীত। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামিকাল থেকেই বাড়বে তাপমাত্রা। সরস্বতী পুজোয় হালকা শীতের আমেজ থাকলেও সেই কনকনে পরিস্থিতি থাকবে না। ধীরে ধীরে বিদায় নিতে চলেছে শীত। এমনই জানিয়েছে হাওয়া অফিস। এবার রাজ্যে দীর্ঘ শীতের ব্যাটিং চলেছে। ফেব্রুয়ারি মাসের প্রথমেও শীতের পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। জেলাগুলিতেও তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে।

অবশেষে শীত কমতে শুরু করেছে। রাজ্যের তাপমাত্রার পারদ চড়ছে। সপ্তাহের শুরুতে তাপমাত্রার পারদ নামলেও সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ বাড়তে শুরু করেছে। বুধবারেও তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার থেকে আরও বাড়বে রাজ্যের তাপমাত্রা। সব জেলাতেই তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। এবার ধীরে ধীরে বিদায়ের পথে শীত। সরস্বতী পুজোতেও হালকা শীতের আমেজ থাকবে। তেমন শীত আর পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ভোরের দিকে হাল্কা শীত এবং রাতের দিকে হাল্কা শীত থাকবে। অর্থাৎ এবার গরম পোশাক তেমন আর লাগবে না। হাল্কা চাদর সঙ্গে রাখলেই হবে। লেপ কম্বল রোদে দিয়ে তুলে দিলেই হবে। এবছরের মতো শীত বিদায় নিতে চলেছে। এবার ধীরে ধীরে বসন্তের পথে এগোচ্ছে বাংলা। চৈত্র পড়লেই গরমের আঁচ পড়তে শুরু করবে রাজ্যে। বাংলার পাশাপাশি গোটা দেশ থেকেই শীত ধীরে ধীের বিদায় নিতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications