Weather News: কোথাও শিলাবৃষ্টি তো কোথাও ঝোড়ো হাওয়া! রাতজুড়ে দুর্যোগ, বড় পূর্বাভাস হাওয়া অফিসের
Weather News: আগেই পূর্বাভাস ছিল! সেই মতো সন্ধ্যা নামতেই বদলে গেল পরিস্থিতি। বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিতে ভিজল শহর থেকে শহরতলী সর্বত্র। যদিও এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলছে না। আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতা-সহ দুই জেলায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে যাওয়া অফিসের (Weather News) তরফে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বোয়ে যেতে পারে বলেও আলিপুর হাওয়া অফিসের ( Alipur Weather Office) তরফে জানানো হয়েছে।

Weather News: যে তিন জেলায় পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গোটা রাত ধরেই দুর্যোগপূর্ণ অবস্থা বজায় থাকবে। কলকাতা এবং উত্তর ২৪ পরগণায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather News) দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়।
আপাতত এই অবস্থা বজায় থাকবে বলে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। অন্যদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও দুর্যোগের পরিস্থিতি বজায় থাকবে বলে জানা গিয়েছে।
Weather News: শুরু হয়েছে শিলাবৃষ্টি
দোল পুর্নিমার সকালে আকাশ পরিস্কার থাকলেও পরিস্থিতি (Weather News) বদল হতে শুরু করে। উত্তরবঙ্গে ইতিমধ্যে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। কোথাও কোথাও সেখানে শিলা-বৃষ্টিও শুরু হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এমন অবস্থা জারি থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং'য়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আর এই ঝড়-বৃষ্টির কারণে একধাক্কায় অনেকটাই পতন পারদের। রীতিমত ঠাণ্ডা আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications