দশমীতে আবহাওয়ার চোখরাঙানি,কলকাতার ঘাটগুলিতে বিসর্জনে কড়া প্রস্তুতি পুরসভার
দুর্গাপুজোর আনন্দঘন আবহে এ বার ভর করেছে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা। মহানবমীর রাত থেকেই শহরজুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার বিজয়া দশমীর দুপুরেও নিম্নচাপের প্রভাবে আকাশ কালো করে ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। তবু প্রতিমা নিরঞ্জনের সময় যাতে কোনো বিপত্তি না ঘটে, সে জন্য বিশেষ সতর্কতা নিয়েছে কলকাতা পুরসভা ও প্রশাসন।

নবমীর দুপুরেই পুর কমিশনার ধবল জৈনের নেতৃত্বে জরুরি বৈঠক হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটে এক জন করে নির্বাহী ইঞ্জিনিয়ার দায়িত্বে থাকবেন। পাশাপাশি আলো, অ্যাম্বুল্যান্স, সাফাইকর্মী এবং জরুরি পরিষেবার ব্যবস্থা থাকবে সর্বক্ষণ।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নবমীর বিকেলেই বিভিন্ন ঘাট ঘুরে দেখে প্রস্তুতি খতিয়ে নেন। দশমীর দুপুরে বাজে কদমতলা ঘাটে যান মেয়র-পরিষদ দেবাশিস কুমার। সেখানে পুরসভা ও পুলিশের আধিকারিকদের সঙ্গে তিনি পর্যালোচনা করে জানান, "বৃষ্টির মধ্যে বিসর্জনের চ্যালেঞ্জ রয়েছে। তবে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল সর্বদা প্রস্তুত।"
শহরের মোট সাড়ে তিন হাজার পুজোর মধ্যে প্রায় আড়াইশো বাড়ির পুজোর প্রতিমা দশমীতেই নিরঞ্জন হয়। দুপুর গড়াতেই গঙ্গার ঘাটে ভিড় বাড়তে শুরু করেছে। এ বছর ১৮টি ঘাটে সবচেয়ে বেশি বিসর্জনের অনুমান থাকায় বিশেষ নজর দিয়েছে পুরসভা ও পুলিশ।
বাগবাজার, বাজে কদমতলা, গোয়ালিয়র ও নিমতলা ঘাটে বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।
সাতটি গুরুত্বপূর্ণ ঘাটে নজরমিনার থেকে চলবে টানা পর্যবেক্ষণ। রিভার ট্রাফিক পুলিশ টহল দেবে গঙ্গায়, ডুবুরি দল থাকবে প্রস্তুত। ড্রোন ও সিসি ক্যামেরায় বাড়তি নজরদারি।
নিয়মিত মাইক প্রচারে জনসচেতনতা এবং এসএমএসে জোয়ার-ভাটার তথ্য পাঠানো হচ্ছে পুজো কমিটিগুলিকে।
পাশাপাশি, গঙ্গাদূষণ রোধে পুরসভা ও পরিবেশ দফতরের উদ্যোগে ঘাটে বসানো হয়েছে বাঁশের অস্থায়ী খাঁচা ও ডাস্টবিন, যাতে ফুল, বেলপাতা, প্রসাদ ও অন্যান্য উপকরণ আলাদা করে ফেলা যায়।
অন্যদিকে, পুলিশ বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো নিষিদ্ধ করেছে। নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহরের ২৩৮টি মোড়ে মোতায়েন রয়েছে বিশেষ পিকেট।
সব মিলিয়ে, আবহাওয়ার অনিশ্চয়তা থাকলেও মা দুর্গার বিদায়ের দিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে শহরজুড়ে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে পুরসভা ও প্রশাসন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications