Weather In Bengal: স্বস্তির বৃষ্টি শহরে, ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা
Weather In Bengal: স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর এবং শহরতলি। গত কয়েকদিন ধরেই অস্বস্তিকর গরমে পুড়ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাচ্ছে কলকাতার রাস্তা। এই অবস্থায় একেবারে মুষলধারে বৃষ্টি নাম শহরে। আশেপাশের একাধিক জেলাতেও শুক্রবার সন্ধ্যায় হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে।
একই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। সন্ধ্যার এই বৃষ্টির ফলে কিছুটা হলেও নামল তাপমাত্রা। যদিও এমন অবস্থা আগামী কয়েকদিন বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (Weather In Bengal) । পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে (Weather In Bengal) জানানো হয়েছে। এমনকি আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে রয়েছে। বেশ কয়েকটি জেলায় শিলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এমনকি ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। এই ৬ জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতা।
দক্ষিণবঙ্গের (Weather In Bengal) বাকি জেলা কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টি সামান্য কমলেও মঙ্গলবার আবার বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে কলকাতাতেও।
তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুষ্ক আবহাওয়া উত্তরে বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শুধু তাই নয়, আপাতত তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রায় বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।












Click it and Unblock the Notifications