উঁচু ঢেউ আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ উপকূলে, জেনে নিন বিস্তারিত

এবার উচ্চতরঙ্গের ঢেউ আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ উপকূলে। ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে, দেশের পশ্চিম উপকূল, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবরেও।

এবার উচ্চতরঙ্গের ঢেউ আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ উপকূলে। ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে, দেশের পশ্চিম উপকূল, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবরেও। সেপ্টেম্বরের ২৭ থেকে ৩০-এর মধ্যে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। প্লাবিত হতে পারে পশ্চিমবঙ্গ উপকূলের নিচু এলাকাগুলিও। জানিয়েছে আবহাওয়া দফতর।

উঁচু ঢেউ আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ উপকূলে, জেনে নিন বিস্তারিত

হায়দরাবাদের আইএনসিওআইএস-এর তরফে জানানো হয়েছে, উচ্চ শক্তির তরঙ্গ-যুক্ত ঢেউ আছড়ে পড়তে পারে। যা ১৬ থেকে ২০ সেকেন্ড পর পর এই ঢেউ আছড়ে পড়তে পারে। উচ্চতা হতে পারে এক থেকে দেড় মিটার পর্যন্ত। জোয়ারের সময় এই ঢেউয়ের উচ্চতা আরও বেশি হতে পারে।

সমুদ্রে উচ্চ শক্তির এই তরঙ্গ লাক্ষাদ্বীপে দেখা যাবে ২৭ সেপ্টেম্বর, আন্দামানের ২৮ সেপ্টেম্বর এবং পশ্চিমবঙ্গে ৩০ সেপ্টেম্বর। তবে এর প্রভাব উত্তর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় পাওয়া যাবে না।

পশ্চিমবঙ্গ জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, ২৯ ও ৩০ সেপ্টেম্বর সমুদ্র অতি উত্তাল থাকবে। এছাড়াও পশ্চিমবঙ্গে উপকূলের নিচু এলাকাগুলিও এর ফলে প্লাবিত হতে পারে।

উপকূল এলাকার মানুষজন এবং মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে উপকূলের কাছে নৌকায় থাকতেও মানা করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। যে নৌকাগুলি নোঙর করা থাকবে, সেগুলিতে নির্দিষ্ট দূরত্বে শক্ত করে নোঙর করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সম্ভব হলে আইএনসিওআইএস-এর ওয়েবসাইট দেখতেও পরামর্শ দেওয়া হয়েছে। (www.incois.gov.in/portal/osf/osf.jsp)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+