সপ্তমীর সকাল থেকে আকাশের মুখভার, পুজোর বাংলায় কী পূর্বাভাস আবহাওয়া দফতরের
সপ্তমীর ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে নবপত্রিকা স্নান চলছে। কলকাতা থেকে জেলা সেই একই ছবি উঠে এসেছে। শুরু হয়ে গেল বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। মণ্ডপে মণ্ডপে দেবী দু্র্গার আরাধনা।
সপ্তমীর ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে নবপত্রিকা স্নান চলছে। কলকাতা থেকে জেলা সেই একই ছবি উঠে এসেছে। শুরু হয়ে গেল বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। মণ্ডপে মণ্ডপে দেবী দু্র্গার আরাধনা। এরই মধ্যে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিভেজা ষষ্ঠীর পর সপ্তমীর আবহাওয়া কেমন কাটবে, সকাল থেকেই তা জানতে উৎসুক দর্শনার্থীরা।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজবে দুর্গাপুজোর চারদিন
নবপত্রিকা স্নানের পর থেকেই পুজো শুরু হয় আনুষ্ঠানিকভাবে। কেমন থাকবে সপ্তমী থেকে পুজোর আবহাওয়া? দক্ষিণবঙ্গের উপরে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের একটা প্রভাব থাকতে পারে। তার ফলে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজবে দুর্গাপুজোর চারদিন।

সপ্তমীতে উত্তরবঙ্গে তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই
যেসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর। সপ্তমীর সকাল থেকে আকাসের মুখ ভার। তাই প্রতিমা দর্শনে কাঁটা হতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে সপ্তমীতে উত্তরবঙ্গে তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে অষ্টমী থেকে দশমী বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে।

ষষ্ঠীর সন্ধ্যায় ভিজেছে কলকাতা-হাওড়া, কী পূর্বাভাস সপ্তমীতে
আবহাওয়া দফতররে পূর্বাভাস অনুযায়ী দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। করোনা কাটিয়ে এবার ষষ্ঠীর আগে থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। কিন্তু ষষ্ঠীর সন্ধ্যায় বৃষ্টিতে তাল কেটে যায়। উত্তর কলকাতায় প্রবল বৃষ্টিপাত হয়। সেইসঙ্গে সল্টলেক ও হাওড়াতেও বৃষ্টিতে মাটি হয় দুর্গাপ্রতিমা দর্শন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস পুজোর মরশুমে
আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠীর সকালে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিয়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তমীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণাসুরের প্রভাব এবার বাংলার পুজোয় দর্শনার্থীদের ভোগাবে
চিন সাগর দিয়ে ধেয়ে আসা টাইফুন নোরুর প্রভাব পড়তে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পরিবেশ বজায় ছিল। তাই টাইফুন নোরুর কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল। সেই ঘূর্ণাসুরের প্রভাব এবার বাংলার পুজোয় দর্শনার্থীদের ভোগাবে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও নোরুর প্রভাব প্রত্যক্ষভাবে না পড়লেও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পুজোর বাংলা মাঝেমধ্যেই ভিজছে। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, সপ্তমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। দুর্যোগ চলবে দশমী পর্যন্ত।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications