ফের ধেয়ে আসছে কালবৈশাখী! বিকেলের পরই আকাশ কালো করে ঘনিয়ে এল মেঘ
বিকেল হতেই আকাশ কালো করে ঘনিয়ে এল মেঘ। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের কালবৈশাখীর গুরু গুরু রব শোনা গেল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।
বিকেল হতেই আকাশ কালো করে ঘনিয়ে এল মেঘ। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের কালবৈশাখীর গুরু গুরু রব শোনা গেল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। দুপুরের পরই বাঁকুড়া-বীরভূমে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি করা হয়েছে সতর্কতা।

বসন্ত পড়তেই কালবৈশাখীর দাপট শুরু হয়েছিল এবার। চৈত্রের শুরুতে সপ্তাহকালের মধ্যেই দুবার কালবৈশাখী হয়ে গেল। রবিবার দক্ষিণবঙ্গজুড়ে কালাবৈশাখী দাপট দেখায়। বিকেলেই অন্ধকার ঘনিয়ে আসে, মুহূর্তেই ঝড় বয়ে যায়, সঙ্গে দোসর ছিল শিলাবৃষ্টি। খাস কলকাতার বুকে শিলাবৃষ্টির দেখা মেলে রবিবার।
এর ঠিক পাঁচদিন পর শুক্রবার কালবৈশাখীর পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাকি দক্ষিণবঙ্গজুড়়ে অবশ্য দুপুরের পর থেকেই শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টি। আর সন্ধ্যার ঠিক আগে কালবৈশাখী শুরু হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাঁকুড়া, বীরভূমের পর সন্ধ্যায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications