ধেয়ে আসছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, কবে বর্ষা বঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের

‘মোরা’র প্রভাবেই দেশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে আগাম। তারই প্রভাবে বৃষ্টি চলছে প্রাক বর্ষার। পাকাপাকি বর্ষা কি তাহলে খুব শীঘ্রই? আগমনীর সুর কিন্তু বেজে গিয়েছে।

বর্ষা ধেয়ে আসছে বঙ্গে। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে বঙ্গোপসাগরেও। আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসেই বর্ষার আগমনির সুর আরও জোরালো। তিনদিন আগে 'মোরা' যে সম্ভাবনার কথা জানিয়েছিল, সেই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিল আলিপুর হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা শুক্রবার জানান, এর প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নিয়মিত বৃষ্টি চলবে।

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় 'মোরা' আছড়ে পড়ার দিনই ভারতে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে ৩০ মে। তারপর তার অভিমুখ এখন উত্তর-পূর্বে। এদিকে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরেও মৌসুমী বায়ু বিস্তার লাভ করেছে।

ধেয়ে আসছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, কবে বর্ষা বঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের

আলিপুর হাওয়া অফিস এই খুশির খবর দিলেও, গরম কিন্তু অব্যাহতই থাকবে। যতই নিয়মিত বৃষ্টি হোক, গরম এখনই কমবে না। মাঝেমধ্যে রোদ উঠলেও সকাল থেকেই মূলত মেঘলা আকাশ। ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি বজায় থাকবে। এরই পাশাপাশি বৃষ্টি নামার খবরও দিয়েছে আলিপুর। বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

এদিন সর্বোচ্চ তাপমাত্রাও এক ডিগ্রি বাড়বে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি থাকবে শুক্রবার। বাতাসে আপেক্ষিক আগ্রতার পরিমাণও বেশি থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+