Weather news: আপেক্ষার অবসান ঘটাল বৃষ্টি, এক ধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রা

অবশেষে স্বস্তি। কিছুটা হলেও ঠান্ডা হল আবহাওয়া। সকালে হালকা বৃষ্টিতে ভিজেছে শহর থেকে জেলা। তাপমাত্রা গতকাল থেকেই অনেকটা নেমেছে। রবিবার বিকেল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর

অবশেষে তীব্র গরমের দহন থেকে মিলল স্বস্তি। ৪০ ডিগ্রি পার করে যাওয়া তাপমাত্রা এক ধাক্কায় গতকাল থেকে অনেকটাই নেমেছে। বিকেল থেকে স্বস্তির হাওয়া দিতে শুরু করেছে কলকাতা সহ জেলায় জেলায়। রবিবার থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

Weather

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই শনিবার থেকেই আবহাওয়া বদল হতে শুরু করেছিল। শনিবারই আকাশে মেঘের দেখা মিলেছিল। তার সঙ্গে আবহাওয়াতেও সেই আগের দহন আর অনুভূত হচ্ছিল না। তারপরেই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দেয় রবিবার থেকেই বৃষ্টিতে ভিজবে শহর থেকে জেলা।

শনিবার বিকেলের পর থেকেই তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। তার সঙ্গে হাওয়া দিচ্ছিল। তার জেরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। রবিবার ভোর রাতে হালকা বৃষ্টিতে ভিজেছে শহর। তারপর থেকে কিছুটা হলেও তাপমাত্রা কমেছে। রবিবার বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather

শুধু কলকাতা নয় একাধিক জেলাতেও হয়েছে বর্ষণ। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে। তার জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। রবিবার বিকেল থেকে জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত এক মাসে তীব্র দহন আর গরমে জেরবার অবস্থা হয়েছিল কলকাতা সহ রাজ্যের সব জেলায়। কলকাতায় তাপমাত্রা চড়েছিল ৪০ ডিগ্রিতে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সহ একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি চড়ে গিয়েছিল। বাঁকুড়া, পুরুলিয়া জেলায় রীতিমত লু বইতে শুরু করেছিল। গরমে জেরবার অবস্থা রাজ্যবাসীর।

Weather

চালক পাখির মত বৃষ্টির অপেক্ষা করছিলেন রাজ্যবাসী। অবশেষে সেই বহু প্রতিক্ষিত বর্ষণ এলো রাজ্যে। আগামী মঙ্গলবার পর্যন্ত মনোরকম আবহাওয়াই থাকবে রাজ্যে। দুই বঙ্গে তাপপ্রবাহ চলছিল। প্রায় এক মাস বর্ষণ হয়নি রাজ্যে। দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের রাজ্যগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই দিনাজপুর, মালদহ জেলায় গত কয়েকদিনে তীব্র তাপপ্রবাহ হয়েছে। এমনকী শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , রায়গঞ্জে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। রেকর্ড গরম পড়েছিল উত্তরবঙ্গে। তারপরে আবার রাজ্যের পার্বত্য জেলাগুলিতে এবার তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+