ভোরে শীতের আমেজ! জাঁকিয়ে শীত কবে, যা বলছে হাওয়া অফিস
নভেম্বরের শুরু থেকেই শুরু হয়েছে শীতের আমেজ। কালী পুজোর পরেও তা বজায় রয়েছে। আপাতত কোনও ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টির সম্ভাবনা না থাকায় দক্ষিণবঙ্গে এই আবহাওয়া বজায় থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।
নভেম্বরের শুরু থেকেই শুরু হয়েছে শীতের আমেজ। কালী পুজোর পরেও তা বজায় রয়েছে। আপাতত কোনও ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টির সম্ভাবনা
না থাকায় দক্ষিণবঙ্গে এই আবহাওয়া বজায় থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। শীতের আমেজ অনুভূত হলেও, জাঁকিয়ে শীত পড়তে এখনও অনেক বাকি বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের।

ঘূর্ণিঝড় গাজার প্রভাব পড়েনি রাজ্যে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে ভোরের দিকে কুয়াশা থাকবে বলেই অনুমান আবহাওয়া দফতরের। দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications