সংখ্যায় থাকতে পারে চমক! ২০২০-র লক্ষ্যে শুরু টি-২০, বললেন দিলীপ

তাঁদের পরবর্তী লক্ষ্য ৫ নম্বর এসএন ব্যানার্জি রোড, কলকাতা পুরসভার সদর দফতর। এমনটাই প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তার পরেরটার্গেট ২০২১-এর বিধানসভা নির্বাচন।

তাঁদের পরবর্তী লক্ষ্য ৫ নম্বর এসএন ব্যানার্জি রোড, কলকাতা পুরসভার সদর দফতর। এমনটাই প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তার পরের টার্গেট ২০২১-এর বিধানসভা নির্বাচন। তারা টু-২০ খেলা শুরু করেছেন। কম ওভারে বেশি রান পাওয়ার জন্য। মন্তব্য করেছেন তিনি।

সংখ্যায় থাকতে পারে চমক! ২০২০-র লক্ষ্যে শুরু টি-২০, বললেন দিলীপ

লোকসভা নির্বাচনে বিজেপির সংখ্যা ২ থেকে ১৮-তে পৌঁছতেই রাজ্যে তৃণমূলের ধাক্কা খাওয়া শুরু হয়ে গিয়েছে। কার্যত সমস্যার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেননা এরই মধ্যে রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক এবং বহু কাউন্সিলর দিল্লিতে পৌঁছে গিয়েছেন বিজেপিতে যোগ দিতে।

খবরের সত্যতা স্বীকার করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, বিজেপিতে যোগ দিতে যাওয়া বিধায়ক কিংবা কাউন্সিলরের সঠিক সংখ্যা তিনি জানেন না। তবে বেশ কয়েকজন যে বিজেপিতে যোগ দেওয়ার জন্য দিল্লিতে গিয়েছেন, তা সত্যি। মুকুল রায় এই দলটির নেতৃত্ব দিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

এপরেই তিনি বলেন, তাঁদের পরবর্তী লক্ষ্য ৫ নম্বর এসএন ব্যানার্জি রোড, কলকাতা পুরসভার সদর দফতর। তার পরেই টার্গেট ২০২১-এর বিধানসভা নির্বাচন। তারা টি-২০ খেলা শুরু করেছেন বলেও জানিয়েছেন।

সম্প্রতি বর্ষীয়ান বিজেপি নেতা সুনীল দেওধর জানিয়েছিলেন, বহু তৃণমূল কাউন্সিলর তাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানিয়েছেন,
৮ থেকে ১০ জন বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে।

২৪ মে তৃণমূল থেকে ছয়বছরের জন্য সাসপেন্ড করা হয় শুভ্রাংশু রায়কে। এরপরেই তিনি সরাসরি নেমে পড়েন তৃণমূলের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+