আরও কম নম্বরে নেওয়া যাবে বিজ্ঞান! উচ্চমাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল সংসদ
শুক্রবার মাধ্যমিকের (Madhyamik) ফল প্রকাশ হয়েছে। এবার একাদশ (Class XI) শ্রেণিতে ভর্তির পালা। এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) তরফে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি
শুক্রবার মাধ্যমিকের (Madhyamik) ফল প্রকাশ হয়েছে। এবার একাদশ (Class XI) শ্রেণিতে ভর্তির পালা। এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) তরফে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুলগুলি সর্বাধিক ৪০০ আসনে ছাত্র ভর্তি করতে পারবে। আগে এই সংখ্যা ছিল ২৭৫।

পাশের হার ৮৬.৬০ শতাংশ
শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। সেখানে পাশ করেছেন ৮৬.৬০ শতাংশ ছাত্রছাত্রী। সংখ্যার নিরিখে যা সাড়ে নয়লক্ষের মতো। বিপুল সংখ্যক পরীক্ষার্থী এবার পাশ করেছে। তবে গতবার করোনা কারণে পরীক্ষা না হওয়ায়১০০ শতাংশ অর্থাৎ সবাইকেই পাশ করিয়ে দেওয়ার নজিরও রয়েছে।

বাড়ছে আসন
এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষে, যেসব স্কুল ২৭৫ টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করতে পারত, সেই সব স্কুল এবার ৪০০ আসনে ছাত্রছাত্রী ভর্তি করতে পারবে। ফলে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর ভর্তির সমস্যা মিটবে বলেই মনে করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

কম নম্বরেও ভর্তি হওয়া যাবে বিজ্ঞানে
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা অপর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে অর্থাৎ পদার্থবিদ্যা, রয়াসন, অঙ্ক ও জীবন বিজ্ঞান (এই তালিকায় কম্পিউটার সায়েন্স এবং অন্য বিজ্ঞান বিত্তিক বিষয়ও রয়েছে) নিয়ে পড়ার ক্ষেত্রে ন্যূনতম নম্বর ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে সুযোগ করে দিতেই এই ব্যবস্থা বলে সংসদের তরফে ব্যাখ্যায় বলা হয়েছে।

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের বিজ্ঞপ্তিও জারি
মাধ্যমিকের ফল প্রকাশের দিন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১০ জুন সকাল ১১ টায় এই ফল প্রকাশ করা হবে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে। তবে ১০ জুন ফল প্রকাশ করা হলেও ছাত্রছাত্রীরা মার্কশিটপাবেন ২০ জুন।












Click it and Unblock the Notifications