শনিবার মাধ্যমিকের ফল প্রকাশ, জানুন কোন ওয়েবসাইট ও কোন নম্বরে এসএমএসে ফল
সকাল ন’টা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদ নয়া পাঠ্যক্রম ও নয়া ধাঁচের মাধ্যমিকের ফল প্রকাশ করবে। সকাল থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ।
মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে আজ শনিবার। এদিন সকাল ন'টা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদ নয়া পাঠ্যক্রম ও নয়া ধাঁচের মাধ্যমিকের ফল প্রকাশ করবে। সকাল দশটা থেকেই ওয়াবসাইট ও এসএমএসের মাধ্যমে মাধ্যমিকের ফল জানতে পারবে পড়ুয়ারা। মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম দশে স্থান পাওয়া ৬৮ জনের তালিকা একনজরে
দশটা থেকেই জেলার মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে সংশিষ্ট এলাকার স্কুলগুলিকে মার্কশিট বিলি করা শুরু হবে।

এবার মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৭২ হাজার। তাদের ভাগ্য নির্ধারণ হবে আজ। সেইসঙ্গে ১০ জনের মেধা তালিকাও এদিন প্রকাশ করা হবে। কোন ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা তাও মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।
ওয়েবসাইটগুলি হল- www.wbbse.org, http://wbresults.nic.in, www.indianresult.com, www.exametc.com, www.examresults.net, www.resultsout.com, www.schools9.com, www.jagaranjosh.com.
এছাড়া এসএমএসেও ফল জানা যাবে।
মোবাইলে WB10 লিখেও স্পেস দিয়ে রোলনম্বর টাইপ করে ৫৪২৪২, ৫৬২৬৩, ৫৬৭৬৭৫০ ও ৫৮৮৮৮ নম্বরে এসএমএস করতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ফলাফল জানতে আরও একটি বিশেষ সুযোগ দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। www.examtec.com-এ আগাম রোল নম্বর নথিভুক্ত করে রাখলেই ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ফল জানতে পারবে পড়ুয়ারা।












Click it and Unblock the Notifications