WB Recruitment Scam: আরেকটি সারদা মামলা চাই না! সিবিআইকে বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
West Bengal Recruitment Scam: প্রাথমিক নিয়োগ মামলায় নয়া মোড়। নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় তদন্ত করছে সিবিআই। আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এদিন সিবিআইয়ের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
আর সেই রিপোর্ট (West Bengal Recruitment Scam) দেখে আদালতের পর্যবেক্ষণ, সিবিআই রিপোর্ট এমন কিছু আছে যা এই মুহূর্তে সবার সামনে আনা সম্ভব নয়!

আর এরপরেই শুরু হয়েছে একাধিক জল্পনা। বিশেষ করে আদালতে জমা দেওয়া সিবিআইয়ের রিপোর্টে (West Bengal Recruitment Scam) এমন কি আছে তা সামনে আনা সম্ভব নয়? এই বিষয়ে যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ট্রায়াল শুরুর জন্যে সিট প্রধান অশ্বিন সেনভিকে দ্রুত পদক্ষেপ করতে হবে। শুধু তাই নয়, এক্ষেত্রে ইডির সঙ্গে সমন্বয় রেখে সিবিআই পদক্ষেপ নেবে। এক্ষেত্রে আরেকটি সারদা মামলা এটা যাতে না হয় সেই বার্তা তদন্তকারী সংস্থাকে স্পষ্ট জানিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
ইতিমধ্যে প্রাথমিক মামলায় (West Bengal Recruitment Scam) একটি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। খুব শীঘ্রই দ্বিতীয় চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তদন্তকারী দলের (সিট) প্রধান অশ্বিন। আর সেই সময়ে সারদা মামলার প্রসঙ্গ তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানান, ইডির সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখেনি সিবিআই। তাই চার্জশিটে প্রাথমিক মামলার (West Bengal Recruitment Scam) সব অভিযুক্তের নাম নেই। আর এরপরেই ইডির সঙ্গে সিবিআইকে সমন্বয় রাখার কথা বলে কলকাতা হাইকোর্ট।
আজ শুক্রবার ইডির সঙ্গে প্রাথমিক মামলার (West Bengal Recruitment Scam) অভিযুক্তদের বিষয়ে আলোচনা করবে বলেও এদিন নির্দেশে জানান বিচারপতি। শুধু তাই নয়, আলোচনার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করা হল, তা আগামী শুনানিতে আদালতকে জানাতে হবে বলেও নির্দেশে এদিন জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications