নিষিদ্ধ লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শুরু বিতর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এমনকী লালবাতি লাগানো গাড়িতে চাপেন না।

সারা দেশে নেতা-মন্ত্রী-ভিআইপিদের গাড়িতে লালবাতি লাগানো নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এমনকী লালবাতি লাগানো গাড়িতে চাপেন না। অথচ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এখনও বহাল তবিয়তে লালবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন।

আর তাই নিয়েই শুরু হয়েছে নয়া বিতর্ক। অরূপ বিশ্বাস কীভাবে সরকারি নির্দেশ অমান্য করেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে তা বিশেষ পাত্তা দিচ্ছেন না রাজ্যের মন্ত্রী।

নিষিদ্ধ লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শুরু বিতর্ক

উল্টে সংবাদসংস্থা এএনআইকে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমাদের সরকার এখনও এটা নিষিদ্ধ করেনি। অর্থাৎ কেন্দ্রের নির্দেশ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি তা নিষিদ্ধ করেনি।

এর আগে কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে লালবাতি লাগানো গাড়িতে চেপে ঘুরে বেরিয়ে বিতর্কে পড়েন। পরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের অনুরোধে লালবাতি খুলে নিতে হয় তাঁকে। এবার অরূপ বিশ্বাস কি করেন সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিক্যালস আইন অনুযায়ী নেতা-মন্ত্রী-ভিআইপিদের গাড়িতে লালবাতি লাগানো নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র পুলিশ, সেনা ও আধাসেনার গাড়িতে লাল-নীল-সাদা মেশানো রঙের বাতি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভিআইপি সংষ্কৃতি বন্ধ করতেই এই নির্দেশ জারি করেছে কেন্দ্র সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+