শহরে মাঙ্কি পক্স আতঙ্ক, বিমানবন্দরে নজরদারির কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের
শহরে মাঙ্কি পক্স আতঙ্ক, বিমানবন্দরে নজরদারির কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের
শহর যেকোনও মুহূর্তে থাবা বসাতে পারে মাঙ্কি পক্স। সতর্কতা জারি করল কলকাতা এয়ারপোর্ট। রাজ্যর স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিমানবন্দর কতৃপক্ষকে সতর্ক করা হয়েেছ। বিদেশ থেকে আসা যাত্রীদের উপরে নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম উপসর্গ থাকলেই যাত্রীক চিহ্নিত করে আইসোলেট করার কথা বলা হয়েছে।

মাঙ্কি পক্স সতর্কতা বিমানবন্দরে
মাঙ্কি পক্স ছড়িয়ে পড়তে পারে শহরে। আগেই আশঙ্কা প্রকাশ করেছিল শহরের স্বাস্থ্য দফতর। এবার এই নিয়ে কলকাতা বিমানবন্দরে সতর্কতা জরি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কলকাতা বিমানবন্দরের আধিকারীকরা যেন যাত্রীদের উপরে নজরদারি চালান। বিশেষ করে বাইরে থেকে আসা যাত্রীদর উপরে নজরদারি চালাতে বলা হয়েছে। বিশেষ করে বিদেশ থেকে আসা যাত্রীদের উপরে নজরদারি চালাতে বলা হয়েছে।

কোন উপসর্গ দেখলে আইসোলেশন
মাঙ্কি পক্স আর িচকেন পক্সের ধরন অনেকটা একই রকম। মাঙ্কি পক্স হলে সারা গােয় ফোস্কার মতো গোটা বরিয়ে যায়। তার সঙ্গে জ্বর থাকে, গলা ফুেল যায়। রকম উপসর্গ রয়েছ এমন কোনও ব্যক্তিকে দেখলেই সঙ্গে সঙ্গে তাঁকে আইসোেলশনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার জন্য বেলেঘাটা আইডি হাসপাতাল তৈরি করা হয়েছে। করোনা সংক্রমণের সময় বেলেঘাটা আইডি হাসপাতালকেই তৈরি করা হয়েছিল। মাঙ্কি পক্সের সংক্রমণ ছড়িয়েছে এমন দেশ থেকে আসা কোনও যাত্রী যদি অসুস্থ থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে আলাদা করে রাখতে বলা হয়েছে।

সংক্রামক মাঙ্কি পক্স
যেকোনও সংক্রামক ব্যাধীর মতই সংক্রমক মঙ্কি পক্স। দ্রুত ছড়িয়ে পড়তে পরে। তব করোনার মত ভয়াবহ নয় এটি। চার সপ্তাহ শরীরে থাকে তারপরে সেটা কমে যায়। বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্সষ ইউরোপের ব্রিটেন, ফ্রন্স, বেলজিয়াম সহ একাধিক দেশে মাঙ্কি পক্সের সংক্রমণ বাড়ছ। অন্যদিক দক্ষিণ আফ্রিকার দেশগুিলতে মাঙ্কি পক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই নিয়ে বিশ্বের সব দেশকেই সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থ।

ভারতে সতর্কতা জারি
ভারতে সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সতর্কত জারি করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্য সরকার সতর্কতা জারি করেছে। রাজস্থান সরকার বিমানবন্দরে নজরদারি শুরু করে দিয়েছে। তামিলনাড়ু সরকার নজরদারি শুরু করেছে একাধিক জায়গায়। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই আইসোেলশন ওয়ার্ড তৈরি করে ফেলেছে।












Click it and Unblock the Notifications