বাসের ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ২৮শে

প্রসঙ্গত, সোমবার বাস ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মতলায় সমাবেশ করে বাসমালিকদের পাঁচটি সংগঠন। এরই পরিপ্রেক্ষিতে মদনবাবু বৈঠকের আশ্বাস দেন। বাসমালিকদের বক্তব্য, প্রথম তিন কিলোমিটার ন্যূনতম ভাড়া হোক ৮ টাকা। তার পর ছ'কিলোমিটার পর্যন্ত ১০ টাকা এবং দশ কিলোমিটার পর্য়ন্ত ১২ টাকা ভাড়া হোক। ২৮ ডিসেম্বর কী হয়, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাসমালিকদের পাঁচটি সংগঠন। সরকার ভাড়া বাড়ানোর অনুমতি না দিলে নতুন বছরেই ধর্মঘটের পথে হাঁটবেন বাসমালিকরা।












Click it and Unblock the Notifications