Doctors Demands: কতদূর এগোল নিরাপত্তাজনিত কাজ? চিকিৎসকদের জবাবি মেলে ১১৩ কোটির খতিয়ান পাঠাল রাজ্য

Junior Doctors' Demands: মহাষ্টমীতে ৬ দিনে পড়ল ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন (Junior Doctors Hunger Strike)। হাসপাতালে নিরাপত্তার কাজ কতদূর এগোল, তা জানতে চেয়ে মুখ্যসচিবকে মেইল জুনিয়র চিকিৎসকদের। শুক্রবার পাল্টা জবাবি মেইল পাঠালেন মুখ্যসচিব মনোজ পন্থ (Chief Secretary Manoj Pant)।

মেইলের উত্তরে লেখা হয়েছে, চিকিৎসকদের দাবি মতো রাজ্যের তরফে হাসপাতালগুলিতে নেওয়া উদ্যোগের স্টেটাস রিপোর্ট দেওয়া হল। একইসঙ্গে মেইলে ফের চিকিৎসকদের আমরণ অনশন অবিলম্বে তোলার অনুরোধ মুখ্যসচিবের। অনশনরত চিকিৎসকদের শারীরিক অবস্থার কারণ দর্শিয়ে এদিন অনশন তোলার অনুরোধ জানানো হয় মেইলে।

DOCTOR DEMANDS

মেইলের সঙ্গে জুড়ে দেওয়া পিডিএফে বিস্তারিত পদক্ষেপের কথা জানায় রাজ্য। রাজ্যের দাবি, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে সর্বমোট ৭ হাজার ৫১টি সিসিটিভি বসানো হচ্ছে। ৮৯৩টি নতুন ডিউটি রুম এবং ৭৭৮টি শৌচাগার বানানো হচ্ছে বলেও জানায় রাজ্য।

শুধু তাই নয়, হাসপাতালে অনধিকার প্রবেশ আটকাতে বায়োমেট্রিক ব্যবস্থা চালুরও আয়োজন করা হচ্ছে বলে দাবি রাজ্যের। এছড়াও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে অ্যালার্ম সিস্টেম ও পর্যাপ্ত আলোরও ব্যবস্থা করা হচ্ছে। আর এসমস্ত প্রকল্পে মোট ১১৩ কোটি টাকা খরচ করা হচ্ছে বলে জবাবি মেইলে জানিয়েছে রাজ্য।

রাজ্যজুড়ে মেডিক্যাল কলেজগুলিতে এই উন্নয়নমূলক কাজ প্রায় ৯০ শতাংশ হয়ে গিয়েছে বলে দাবি রাজ্যের। যদিও আরজি করে এখনও তা হয়নি। আরজি করে উক্ত কাজের জন্য তদন্তকারীদের তরফে নো অবজেকশন সার্টিফিকেট ২ দিন আগে হাতে এসেছে বলে দাবি করেছে রাজ্য। যদিও ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলেও জানিয়েছে রাজ্য।

অভয়াকাণ্ডে চিকিৎসকদের সুরক্ষা নিয়ে বিস্তর অভিযোগ প্রকাশ্যে এসেছে। কর্মস্থলে এবার মহিলা চিকিৎসকদের সুরক্ষা প্রদানে ১ হাজার ১১৩ জন মহিলা কনস্টেবল নিয়োগ করল রাজ্য। হাসপাতালে পুলিশ প্যাট্রোলিংয়ের পাশাপাশি ১৫১৪ জন বেসরকারি নিরাপত্তারক্ষীরও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রাজ্য।

বুধবারই স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা চিকিৎসকরা। যদিও সেই বৈঠক নিষ্ফলা হয় বলে দাবি করেন চিকিৎসকরা। এরপরই চিকিৎসকদের নিরাপত্তাজনিত কাজ কতদূর এগিয়েছে তা জানতে চেয়ে মুখ্যসচিবকে মেইল করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+