পরিবহণ ধর্মঘটে অংশ নেওয়ায় জরিমানা বাসমালিকদের

এদিন সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, বারবার অনুরোধ করা হয়েছিল পথে বাস নামানোর জন্য। কিন্তু, মালিকরা অনড় ছিলেন। বাধ্য হয়ে কড়া বার্তা দিতে হল।
জরিমানার পাশাপাশি সরকার আরও একটি কড়া পদক্ষেপ নিয়েছে। তা হল, জেএনএনইউআরএম প্রকল্পে বাস কিনেও যাঁরা কিস্তির টাকা মেটাননি, তাঁদের বাস বিভিন্ন গুমটি থেকে বাজেয়াপ্ত করা শুরু হয়েছে। বুধবার রাতে শুধু বেলঘরিয়া থেকে বাজেয়াপ্ত করা হয় ১৩টি বাস।
অন্যদিকে, পরিবহণকে চাঙ্গা করতে রাজ্য সরকার মাইক্রো বাস নামাবে। কলকাতা ও শহরতলিতে এই বাসগুলি চলবে। তবে এই পদ্ধতিতে ৭৫ হাজার বেসরকারি বাস-মিনিবাসের মোকাবিলা কীভাবে করা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications