পুলিশের একটা ভুলে আর জানা যাবে না বিক্রম মত্ত ছিলেন কি না!
সনিকা মৃত্যু তদন্তে নেমে পুলিশ এখনও জানতে পারেনি বিক্রম মত্ত ছিলেন কি না। এরই মধ্যে এমনই একটা ভুল করা হয়েছে যাতে আর কোনওদিনও জানা যাবে না বিক্রমের রক্তে অ্যালকোহল ছিল কি না!
পুলিশের একটা ছোট্ট 'ভুল'-এ আর জানা যাবে না গাড়ি দুর্ঘটনার আগে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় মত্ত ছিলেন কি না! কেন এই ভুল করে বসলেন তদন্তকারী অফিসাররা? তা নিয়েই উঠে পড়েছে প্রশ্ন। ফরেনসিক ম্যানুয়ালে পরিষ্কার করে লেখা রয়েছে অভিযুক্তের অন্তত ১০ মিলিলিটার রক্ত পরীক্ষাগারে পাঠাতে হয়। তা সত্ত্বেও কেন আধ মিলিলিটার রক্ত সংগ্রহ করা হল? পুলিশের সাফাই তাঁরা নাকি ১০ মিলিলিটার রক্তই সংগ্রহ করে পাঠিয়েছিল পরীক্ষাগারে।
গত ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সনিকা সিং চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম। তিনিও গুরুতর জখম হন। অভিযোগ, বিক্রম মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ। সেই কারণে গাড়ি দুর্ঘটনার আগে কতটা মদ তিনি খেয়েছিলেন? কিংবা আদৌ খেয়েছিলেন কি না, তা জানতে রক্তের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষাগারে। এতদিন পর জানা যাচ্ছে, যে পরিমাণ রক্ত পাঠানো দরকার ছিল, তুলনায় কম পাঠানো হয়েছে রক্ত।

সম্প্রতি কলকাতা পুলিশের ডিসি সাউথের কাছে বেলগাছিয়া ফরেনসিক পরীক্ষাগার প্রেরিত একটি রিপোর্ট জমা পড়েছ। সেই রিপোর্টে উল্লেখ রয়েছে, বিক্রম চট্টোপাধ্যায়ের রক্তের যে নমুনা পাঠানো হয়েছিল, তাতা মাত্র আধ মিলিলিটার রক্ত ছিল। তা থেকে মাদকের উপস্থিতি জানা অসম্ভব। বিশেষজ্ঞরা জানান, গ্যাস ক্রমাটোগ্রাফি পদ্ধতিতে মাদকের খোঁজ করতে ১০ মিলিলিটার রক্ত চাই-ই।
ঘটনার দিন রাতে বিভিন্ন পার্টিতে বিক্রম মদ খেয়েছিলেন বলেই দাবি তোলেন সনিকার বান্ধবীরা। বিক্রম প্রথম অস্বীকার করলেও পরে তা মেনে নেন। তবে মদ খেয়েছিলেন বলে স্বীকার করলেও, তিনি জানান, গাড়ি চালানোর মতো অবস্থায় তিনি ছিলেন। কিন্তু পুলিশের একটা ভুলে আর তা সম্ভব নয়। খতিয়ে দেখা হচ্ছে কেন এমন হল?
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications