সহপাঠী বিয়ের প্রস্তাব ফেরানোর তত্ত্বই জোরালো, সুপারি কিলার লাগিয়ে খুন অন্তরা?
আজই পুনে পুলিশ কলকাতায় আসতে পারে অন্তরা-হতাকাণ্ডের তদন্তে। এই হত্যাকাণ্ডে সুপারি কিলার নিয়োগ করা হতে পারে বলে মনে করছে পুলিশ।
কলকাতা, ২৬ ডিসেম্বর : বেহালার তরুণী অন্তরা দাস খুনের প্রাক্তন সহপাঠীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার তত্ত্বই জোরালো হচ্ছে ক্রমশ। অন্তরার পরিবারের তির তাঁর একসময়ের সহপাঠী সন্তোষের দিকেই। সেই অভিযোগের ভিত্তিতেই সন্তোষ কুমারকে তলব করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তাঁর খোঁজও মিলেছে।
তবে এখনও তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারেনি পুলিশ। তবে শীঘ্রই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এদিকে আজই পুনে পুলিশ কলকাতায় আসতে পারে অন্তরা-হতাকাণ্ডের তদন্তে। এই হত্যাকাণ্ডে সুপারি কিলার নিয়োগ করা হতে পারে বলে মনে করছে পুলিশ।

অন্তরা দাস খুনে তাঁর বোন অঙ্কিতার বয়ানে অনেক ক্লু পেয়েছেন তদন্তকারীরা। সেইসবই খতিয়ে দেখতে কলকাতায় আসছে তদন্তকারী দল। সন্তোষ সম্বন্ধে অনেক কিছুই বাড়িতে জানিয়েছিলেন অন্তরা। বিশেষ করে যমজ বোন অঙ্কিতার সঙ্গে এ ব্যাপারে অনেক কথাই আদানপ্রদান করেছেন অন্তরা।
সন্তোষের যে প্রথম দর্শনেই অন্তরাকে ভালো লেগে গিয়েছিল, তাদের মধ্যে সম্পর্ক কতদূর এগিয়েছিল, কেনই বা বিয়ের প্রস্তাব নাকচ করে দিলেন অন্তরা, সেগুলি খতিয়ে দেখলে অনেক কিছুই উঠে আসতে পারে, যা এই তদন্ত সহায়তা করবে বলে মনে করছে পুলিশ।
অন্তরাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। তাতে প্রতিহিংসার তত্ত্বই জোরালো হয়েছে। কিন্তু সেই প্রতিহিংসা ঘটাল কে? পুলিশ সন্তোষকে হেফাজতে নেওয়ার পাশাপাশি অন্য সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। তাঁদের নজরে রয়েছে কিছুদিন ধরেই অন্তরাকে উত্যক্ত করার ঘটনা। কে বা কারা ফোন করে উত্যক্ত করত, কারা তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার সঙ্গে সন্তোষের কোনও যোগ ছিল, নাকি অন্য কেউ অন্তরাকে উত্যক্ত করত, তা জানা দরকার তদন্তকারীদের। এরই মধ্যে সুপারি কিলার নিয়োগের তত্ত্বও উঠে এসেছে। এই খুনে সুপারি কিলার নিয়োগ করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
পড়াশোনা শেষ করেই তিনি পুনেতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি পেয়ে যান। রকেটের গতিতে তাঁর কেরিয়ার এগিয়ে যাচ্ছিল। এই অবস্থায় তাঁর খুন। অন্তরার পরিবারের দাবি, প্রতিহিংসা চরিতার্থ করতেই এই খুন করা হয়েছে। যে খুন করেছে, সে ভালোমতোই জানত কোন পথে যাতায়াত করে অন্তরা, কোন সময়ে সে অফিস থেকে বের হয়। সেইমতো পরিকল্পনা করেই অফিস থেকে বেরনোর ১০০ মিটারের মধ্যে খুন করা হয় অন্তরাকে। এমনই জয়গা নির্বাচন করা হয়েছে, যেখানে কোনও সিসিটিভি ক্যামের ছিল না। একাই হাঁটছিল অন্তরা। নির্জন সেই পথেই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়।












Click it and Unblock the Notifications