Waqf Amendment Act: ওয়াকফ বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ, মৃত তিন! খুবই বেদনাদায়ক খবর, বললেন শুভেন্দু

Waqf Amendment Act: ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জুড়ে বিশৃঙ্খলা! আর তা সামলাতে ব্যর্থ রাজ্য পুলিশ। দ্রুত কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবিতে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এহেন আবেদনের ভিত্তিতে জরুরি শুনানির আবেদন জানান তিনি। আর এরপরেই আজ শনিবারই বিকেল ৪.৩০ নাগাদ স্পেশাল বেঞ্চ বসছে কলকাতা হাইকোর্টে।

জানা জানাচ্ছে, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ বসছে। সেখানেই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। ইতিমধ্যেই সবপক্ষের আইনজীবীরাই কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছেন বলে খবর।

Waqf Amendment Act

আদালত সূত্রে খবর, আবেদনে বিরোধী দলনেতা জানান, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি। আর তা সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামামো-সহ একগুচ্ছ দাবিতে কলকাতা হাইকোর্টে হস্তক্ষেপ চেয়েছেন শুভেন্দু অধিকারী। এখন দেখার আদালত এই বিষয়ে কি জানায় নির্দেশে।

Waqf Amendment Act: মৃত তিন

প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনও উত্তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, সুতি সহ আশেপাশের একাধিক এলাকা। এর মধ্যেই ওয়াকফ প্রতিবাদে তিনজনের মৃত্যুর খবর সামনে আসছে। সুতিতে বৃহস্পতিবার এক কিশোর গুলিবিদ্ধ হয়। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় অশান্তির মধ্যে পড়ে শরীরে গুলি লাগে তাঁর। এরপরেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই কিশোরকে।

পরিস্থিতি আশঙ্কাজনক হওয়াতে রাতেই মেডিক্যাল কলেজে তাঁকে নিয়ে যাওয়া হয়। করা হয় অপারেশন। কিন্তু পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল। যা খবর, শনিবার দুপুরে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

বাবা-ছেলে গলা কেটে খুন

অন্যদিকে সামশেরগঞ্জের রানিপুরের জাফরাবাদে দুজনের মৃত্যুর খবর সামনে আসছে। দুজনেই সম্পর্কে বাবা-ছেলে। জানা গিয়েছে, দুজনের দেহ এদিন বাড়ি থেকে রক্তাত্ত অবস্থায় পাওয়া যায়। যা খবর, শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। এমনকী গলাতেও আঘাত আছে বলে অভিযোগ। এই ঘটনার পরেই ওই এলাকায় বাড়ি-ঘর-টোটো জ্বালিয়ে দেওয়া হয়ছে বলে অভিযোগ। এমনকী পুলিশ গেলে দেহ তুলতে বাধা গ্রামবাসীরা। বিএসএফকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। গ্রামের মানুষের অভিযোগ, বারবার ফোন করেও পুলিশের সাহায্য পাওয়া যায়নি।

কী বলছেন শুভেন্দু অধিকারী?

ঘটনা প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলেন, দুজনকে গলা কেটে খুন করা হয়েছে। খুবই বেদনাদায়ক একটি খবর। মৃত দু'জনের নাম জানিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, মোথাবাড়ির সময় থেকে হয়ে আসছে। হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে বিপন্ন হয়ে যাব। ফলে রাজনীতি জাতপাতের উর্ধে উঠে সবাইকে একজোট হওয়ার ডাক দেন বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+