Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Christmas 2023: দর্শকদের ঢল নেমেছে চিড়িয়াখানায়, রেকর্ড ভিড় হওয়ার আশা কর্তৃপক্ষের

শীতের কামড় নেই তো কি হয়েছে? আজ তো বড় দিন। সে কারণে হালকা রোদ গায়ে মেখেই ঘুরতে বেড়ানোর সময়। কলকাতার ঘোরার জায়গাগুলিতে ২৫ ডিসেম্বর কার্যত তিল ধরনের জায়গা নেই। যত বেলা বাড়ছে ততই যেন মানুষের ঢল নামছে। কলকাতার আলিপুর চিড়িয়াখানা এবার যেন সেই ভিড় টানার জন্য অনেক এগিয়ে।

সোমবার সকাল থেকেই ভিড় উপচে পড়ছে আলিপুর চিড়িয়াখানায়। সাধারণ মানুষ সকাল থেকেই চিড়িয়াখানার লাইনে দাঁড়িয়েছেন। নির্দিষ্ট সময় চিড়িয়াখানা খুলেছে। তার বহু আগে থেকেই সাধারণ মানুষের ভিড় টিকিট কাটার লাইনে দেখা গিয়েছে। নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হয়েছে চিড়িয়াখানায়।

alipore

যত বেলা বাড়ছে, ততই ভিড় বাড়ছে সাধারণ মানুষের। আজ সোমবার বেলা পর্যন্ত মানুষ চিড়িয়াখানায় ঘুরতে আসবেন। একথা মনে করছেন কর্তৃপক্ষ। সবাই যাতে এখানে এসে পশুপাখি দেখতে পারে। যাতে কারোর কোনও সমস্যা না হয়। সেদিকে নজর রাখা হচ্ছে। রবিবার রেকর্ড সংখ্যক আলিপুর চিড়িয়াখানায় দর্শক এসেছিলেন।

দেখা গিয়েছে রবিবার ইকো পার্কেও তেমন ভিড় হয়নি। বিগত বছরগুলোতে ইকোপার্ক ভিড় টানার ক্ষেত্রে সকলকে টেক্কা দেয়। কিন্তু এবার শুরুর দিনেই চিড়িয়াখানা বাজিমাত করেছে। ইকো পার্কে প্রায় ৫৩ হাজার মানুষ গতকাল রবিবার গিয়েছিলেন। বছর শেষ ও শুরুর পর্যন্ত ভিড় টানার দৌড়ে কারা থাকে এগিয়ে, তাই এখন দেখার বিষয়।

যত সময় এগোবে ইকো পার্কে মানুষের ঢল নামবে। এমনই মনে করছে কর্তৃপক্ষ। কারণ বিশাল বড় এলাকায় তৈরি ইকো পার্কে এখন মিনি চিড়িয়াখানাও রয়েছে। হরেক রকমের পাখি সেখানে থাকছে। তাই আকর্ষণের কেন্দ্রবিন্দু ইকোপার্ক হবে। এমন দাবি করা হচ্ছে। যদিও আলিপুর চিড়িয়াখানা ভিড় টানার ক্ষেত্রে টক্কর দিতে পারে। সে কথাও মনে করছে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন।

কার্যত গতকাল রবিবার থেকেই ভিড়ের রেকর্ড শুরু হয়ে গিয়েছে চিড়িয়াখানায়। বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত এখন এই ভিড় থাকবে। সে কারণেই নিরাপত্তার কড়াকড়িও যথেষ্ট থাকছে। চিড়িয়াখানার ভেতর যাতে কোনও আপত্তিকর ঘটনা না ঘটে, সেদিকে নজরদারি রাখা হচ্ছে।

পরিবেশের যাতে ক্ষতি না হয়, পশুপাখিরা যাতে বিরক্ত না হতে পারে। সেদিকেও নজর রাখার চেষ্টা চলছে। যথেচ্ছ নোংরা করার প্রবণতা থাকে এক শ্রেণির মানুষের মধ্যে। চিড়িয়াখানা যাতে নোংরা আবর্জনায় ভরে না যায়। বিশেষ করে প্লাস্টিক, থার্মোকলের থালা, বাটি যাতে না পাওয়া যায়। সেদিকে বিশেষ নজরে রাখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+