কুমারী মেয়েরা সিল করা বোতলের মতো! অধ্যাপকের মন্তব্যে শোরগোল

ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার অবশ্য এই বিতর্ক ছড়িয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কনক সরকারের একটি ফেসবুক পোস্টকে ঘিরে।

ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার অবশ্য এই বিতর্ক ছড়িয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কনক সরকারের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। সূত্রের খবর অনুযায়ী, সেখানে তিনি মন্তব্য করেন কুমামী মেয়েরা সিল করা বোতলের মতো। বিভিন্ন দিকে থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। পরে অবশ্য তিনি নিজের পোস্টটি ডিলিট করে দেন।

কুমারী মেয়েরা সিল করা বোতলের মতো! অধ্যাপকের মন্তব্যে শোরগোল

কনক সরকারের পোস্ট কুমারী মেয়ে- কেন নয়? নিজের প্রোফাইল থেকে মুছে দেওয়ার পরেও ভাইরাল হয়ে গিয়েছে। কোনও কোনও ক্ষেত্রে অধ্যাপককে প্রশ্নও করা হয়েছে, তিনি কি ভাঙা সিল কিনতে চান।

প্রতিক্রিয়ার জেরে অধ্যাপক সরকার বলেছেন, তিনি তাঁর ব্যক্তিগত মত দিয়েছেন। এপ্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইটি অ্যাক্টের ৬৬এ ধারা পরিবর্তন করছে। অধ্যাপক সরকার তসলিমা নাসরিনের সঙ্গে শ্রীজাত-র মন্তব্য টেনেছেন এবিষয়ে। কোনও ব্যক্তির বিরুদ্ধে কিছু লেখেননি বলেও মন্তব্য করেছেন অধ্যাপক কনক সরকার। সোশ্যাল রিসার্চের অঙ্গ হিসেবেই তিনি এই কাজ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

তবে অধ্যাপক সরকারের সহকর্মী অধ্যাপকরা নিজেদেরকে এই পোস্টের থেকে সরিয়ে নিয়েছেন। জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতীম রায়, এই ধরনের বক্তব্যকে শোচনীয় বলে নিন্দা করেছেন। নিন্দা করেছেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়ও।

রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেছেন, এই মন্তব্যে প্রমাণিত যে, কিছু মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন হচ্ছে।

প্রায় দুদশক ধরে যাদবপুরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করছেন কনক সরকার। এর আগে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছেন। যেসব বিষয়ে তাঁর দক্ষতা রয়েছে, তাহল রাজনৈতিক সমাজবিদ্যা, রাজনৈতিক চিন্তা, সংবিধান এবং সরকার, মানবাধিকার এবং আইন, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এথনিসিটি অ্যান্ড টেররিজম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+