বিনীত গোয়েলের অপসারণ দাবিতে মামলা, কী বলল কলকাতা হাইকোর্ট
কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ দাবি করে জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর রাখছে হাইকোর্ট। তারপরই এই বিষয় নিয়ে শুনানি হবে। এই কথা জানা গিয়েছে।
আরজি কর হাসপাতাল কাণ্ডে মুখ পুড়েছে কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশের নিরাপত্তা সেই অর্থে ছিল না। ১৪ আগস্ট রাতে কয়েক হাজার দুর্বৃত্ত্য হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়।

আরজি কর হাসপাতালে ক্রাইম সিন নষ্ট করা হয়েছে। কলকাতা পুলিশ অভিযুক্তদের আড়াল করছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল গোটা বিষয়টিতে জড়িয়ে রয়েছেন। এই অভিযোগ উঠছে। লালবাজারে অভিযান করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের প্রতিনিধি দল শেষ পর্যন্ত পুলিশ কমিশনারদের সঙ্গে দেখা করেন। কলকাতা কমিশনার পদত্যাগ তাঁরা দাবি করেছেন।
শুধু জুনিয়র ডাক্তাররা নন। আরও একাধিক মহল থেকে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করা হয়েছে। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে জনস্বার্থ মামলাও হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ। আরজি কর মামলা সুপ্রিম কোর্টে চলছে। সেই মামলার শুনানি আগামী ১৭ সেপ্টেম্বর রয়েছে। সেদিকে তাকিয়ে কলকাতা হাইকোর্ট।
আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এই কথা জানলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েল ইস্তফা দিতে চেয়েছেন। এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সামনে পুজো। তাই এখন তাকে কাজ চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications