বিনয় মিশ্রকে ধরতে চরম পদক্ষেপ, বিজয় মালিয়া- মেহুল চোকসিদের তালিকায় নাম উঠল কয়লা-পাচারকারীর
বিনয় মিশ্রকে ধরতে চরম পদক্ষেপ, বিজয় মালিয়া- মেহুল চোকসিদের তালিকায় নাম উঠল কয়লা-পাচারকারীর
কিছুতেই বিনয় মিশ্রের নাগাল পাওয়া যাচ্ছে না। তাঁর নামে রেড কর্নার নোটিস জারি করেও কোনও লাভ হয়নি। শেষে পলাতক অার্থিক অপরাধীদের তালিকায় নাম তোলা হল তাঁর। এই তালিকায় আগে থেকেই রয়েছেন বিজয় মালিয়া, মেহুল চোকসিদের নাম।

বিজয় মািলয়াদের তালিকায় বিনয় মিশ্র
বিজয় মালিয়াদের তালিকায় এবার নাম উঠল কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের। পলাতক অার্থিক অভিুযুক্তদের তালিকায় তার নাম উঠেছে বলে জানা গিয়েছে। দেশের তাবর শিল্পপতিদের নাম রয়েছে তালিকা। তার মধ্যে বিজয় মালিয়া, মেহুল চোকসিও রয়েছেন। তাঁরা দেশ থেকে বিপুল পরিমান টারা জালিয়াতি করে বিদেশে পালিয়ে গিয়েছেন। এবার সেই তালিকায় নাম উঠেছে বিজয় কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের। ইডি বিনয় মিশ্রের নাম এই তালিকায় নথিভুক্ত করেছে।

কাদের নাম থাকে এই তালিকায়
এই তালিকায় মূলত নাম থাকে যাঁরা দেশে বিপুল আর্থিক দুর্নীতি করে বিদেশে পালিয়ে গিয়েছে তাঁদের। ২০১৮ সালে এই আইটি পাস হয়। যাঁরা দেশে আর্থিক জালিয়াতি করে বিদেশে গিয়ে আশ্রয় েনয় তাঁদের নাম রাখা হয় এই তালিকায়। শিল্পপতি বিজয় মালিয়া ৯ হাজার কোটি টাকা আর্থিক জালিয়াতি করে লন্ডনে গিয়ে আশ্রয় িনয়েছেন তিিন। তাঁকে দেশে ফেরাতে মোরিয়া চেষ্টা চালানো হচ্ছে। তালিকায় নাম রয়েছে মেহুল চোকসি। হিরের গয়না ব্যবসায়ী এই শিল্পপতি ১৪ হাজার কোটি টাকা জালিয়াতি করে বিদেশে পালিয়ে গিয়েছেন। এবার কয়লা কাণ্ডর বিনয় মিশ্রের নাম জুড়ল সেই তালিকায়।

বিনয় মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্ত
বিনয় মিশ্রের নাম এই তালিকায় ওঠার অর্থই হল তাঁর সব সম্পত্তি যেেকানো সময় বাজেয়াপ্ত করতে পারে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই বিনয় মিশ্রের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। দিল্লির পাটিয়ালা কোর্টে বিনয় মিশ্রকে অপরাধী ঘোষণা করার আবেদন জািনয়েছে ইডি। সেটা হয়ে গেলে বিনয় মিশ্রের সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ইডি। ইতিমধ্যেই বিনয় মিশ্রের রাসবিহারীর বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। যার দাম ৪ কোটি টাকা। বিদেশেও বিনয় মিশ্রের সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

রেড কর্নার নোটিস
ইতিমধ্যেই বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। ইন্টারপোল তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার পরেও বিনয় মিশ্রের সন্ধান পাচ্ছে না ইডি। এমনকী সংবাদ পত্রে বিনয় মিশ্রকে ধরে দেওয়ার জন্য ছবি দিয়ে পুরস্কারও ঘোষণা করেছে সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে বিজ্ঞাপনে বলা হয়েছে বিনয় মিশ্রের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে যিিন খবর দেবেন তার নাম এবং পরিচয় গোপন রাখা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications