সেই রাতে বিক্রম-সনিকা কোথায় ছিলেন দু’ঘণ্টা? স্বীকারোক্তির পর আজ কি মিলবে বিক্রমের জামিন

মডেল সনিকা সিং চৌহানকে অনিচ্ছাকৃত খুনের ঘটনায় ৭ জুলাই রাতে কসবা থেকে গ্রেফতার করা হয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়ক অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। তারপর হেফাজতে নিয়ে জেরা চালাচ্ছে পুলিশ।

সোমবার ফের আদালতে পেশ করা হবে সনিকা মৃত্যুকাণ্ডে ধৃত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। তিনি কি জামিন পাবেন? নাকি ফের পুলিশ হেফাজতেই যেতে হবে তাঁকে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তিনদিনে অনেক কথাই স্বীকার করেছেন বিক্রম। তাই তাঁকে আর হেফাজতে নাও চাইতে পারে পুলিশ। সেক্ষেত্রে জেল হেফাজতেরই আবেদন জানানো হবে পুলিশের তরফে।

স্বীকারোক্তির পর আজ কি মিলবে বিক্রমের জামিন

মডেল সনিকা সিং চৌহানকে অনিচ্ছাকৃত খুনের ঘটনায় ৭ জুলাই রাতে কসবা থেকে গ্রেফতার করা হয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়ক অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছিলেন। তার জেরেই সেদিন দুর্ঘটনা ঘটে। এবং সেই দুর্ঘটনায় মৃত্যু হল মডেল-বান্ধবী সনিকার। কিন্তু পুলিশের বারবার জেরায় বিক্রম মদ খাওয়ার কথা অস্বীকার করে।

এছাড়াও পুলিশের কাছে অনেক মিসিং লিঙ্ক ছিল। যেমন দুর্ঘটনার রাতে দীর্ঘ দু'ঘণ্টা তাঁরা কোথায় ছিলেন? কী অবস্থায় ছিলেন? এদিন জেরায় বিক্রম সেই সব স্বীকারোক্তি করেছেন পুলিশের কাছে। তিনি জানিয়েছেন, সনিকাকে নিয়ে তিনি গাড়িতেই ছিলেন। তাঁর বাড়ির সামনেই দাঁড়িয়েছিল গাড়িটি। কেন তিনি বাড়ির সামনে থেকেও বাড়ির ভিতরে যাননি তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সনিকার সঙ্গে একান্তে সময় কাটানোর জন্যই তিনি বাড়িতে যাননি বলে পুলিশের জেরায় জানিয়েছেন বিক্রম।

এই স্বীকারোক্তির পরেই বিক্রমকে আর পুলিশ হেফাজেত নেওয়ার আবেদন করা হবে না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ফলে বিক্রমের জামিন পাওয়ার সম্ভাবনা এখন অনেকটাই। কেননা এমনিতেই বিক্রম হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন সনিকা মৃত্যুকাণ্ডে। তখন অবশ্য তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করা ছিল। এখন তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। তারপরই তিনি গ্রেফতার হন। সোমবার তাই আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে বিক্রম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+