করোনা আতঙ্কে বন্ধ শহরের একািধক বিনোদন পার্ক, সাধারণের প্রবেশ নিষিদ্ধ হল ভিক্টোরিয়া, সায়েন্স সিটিতে
করোনা আতঙ্কে বন্ধ শহরের একািধক বিনোদন পার্ক, সাধারণের প্রবেশ নিষিদ্ধ হল ভিক্টোরিয়া, সায়েন্স সিটিতে
করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় এবার একের পর এক শহরের বিনোদন পার্ক গুলিও বন্ধ হতে শুরু করেছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিিট, জাদুঘর, বিড়লা তারামণ্ডল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়ে

বন্ধ ভিক্টোরিয়া, জাদুঘর
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পরিস্থিতি বিবেচনা করে আগেই রাজ্যের সব স্কুল কলেজ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার শহরের বিনোদন পার্কগুলিও করোনা সংক্রমণ মোকাবিলায় কড়া পদক্ষেপ করেছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহশালায় এবং জাদুঘর বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। তবে ভিক্টোরিয়ার পার্কটি খোলা থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে বিড়লা তারামণ্ডলও সব শো বাতিল করেছে। ৩১ মার্চ পর্যন্ত এই দুই জায়গায় বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বন্ধ সায়েন্স সিটিও
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে শহরের অন্যতম জনপ্রিয় বিনোদন পার্ক সায়েন্স সিটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সায়েন্স সিটিতে। বন্ধ করা হয়েছে সব শো। স্কুলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এই সবয় সায়েন্স সিটিতে ছেলে-মেয়েদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েেছ তাতে সায়েন্স সিটি এখন বন্ধ রাখাই নিরাপদ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খোলা রয়েছে চিড়িয়াখান
শহরের বিনোদন পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও আলিপুর চিড়িয়াখান কিন্তু খোলা থাকছে। পর্যটকদের উপর নজরদারির পাশাপাশি জীবাণু নাশক রাসায়নিক দিয়ে চিড়িয়াখানার গেট পরিষ্কার রাখা হচ্ছে প্রতিনিয়ত। এবং পশুদের করোনা ভাউরাসের সংক্রমণ থেকে বাঁচাতে নির্দিষ্ট সময় অন্তর খাঁচার বাইরে জীবাণু নাশক স্পে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য পশুদের শরীরেও করোনা ভাইরাসের সংক্রমণ ঘটছে।












Click it and Unblock the Notifications