Nawsad Siddique: নির্যাতিতাকে লাগাতার হুমকি? হাইকোর্টে নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলা
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। থানায় অভিযোগও দায়ের হয়। আদালত থেকে ওই ঘটনায় আগাম জামিন নিয়ে রেখেছেন নওশাদ। বেশ কয়েক মাস পর ফের ভেসে উঠল ওই ঘটনা। এবার কলকাতা হাইকোর্ট অবধি জল গড়ালো।
নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই অভিযোগকারীনি। ওই মহিলার উপর চাপ তৈরি করা হচ্ছে। ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা উঠেছে। নওশাদের আইনজীবী জানিয়েছেন, লোকসভা নির্বাচনে নওশাদ ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছেন। তাই এই অভিযোগ করা হচ্ছে।

নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলা। তার দাবি, ওই অভিযোগ জানানোর পর থেকে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ খতিয়ে রাজ্যকে পদক্ষেপ করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। আবেদনকারী মনে করলে নতুন করে বিস্তারিত জানাতে পারেন। ফের নিরাপত্তার জন্য আবেদন করতে পারেন। এমনও জানিয়েছে আদালত।
ডোমকল থানাকে হুমকি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে এই বিষয়ে। বিচারপতি বিষ্ময় প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশ এখনও কেন নিরাপত্তা দেয়নি? তাদের কাছে আবেদন জানানোর পরেও পুলিশ মনে করছে কী তার দরকার নেই? অভিযোগ যদি সত্যি না হয়, তাহলে অভিযোগকারী বিপদে পড়বেন। রাজ্যের তরফে জানানো হয়েছে, পুলিশ নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখছে।
নওশাদ সিদ্দিকীর আইনজীবী অভিযোগ মানতে চাননি। তাঁর সওয়ালে তিনি বলেন, আসলে নওশাদ সিদ্দিকীর জামিন খারিজের জন্য এটি একটি চক্রান্ত। বিধানসভার একমাত্র আইএসএফ বিধায়ক তিনি। তাঁকে এবার ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড় করানোর কথা চলছে। এই আবহে তাঁর জামিন খারিজের চেষ্টায় এটা চক্রান্ত। একেবারে মিথ্যে অভিযোগ করা হয়েছে।
এর আগে ধর্ষণের অভিযোগ থানায় করার সময়ও প্রশ্ন উঠেছিল। বেশ কয়েক বছর আগে ওই ঘটনা ঘটেছিল। এমনই অভিযোগ করেছিলেন তিনি। কেন আগে থানায় যাওয়া হল না? নওশাদ বিধায়ক হওয়ার পর টানা বেশ কিছু দিন জেলে কাটিয়েছেন। সেইসময়ও ওই নির্যাতিতা অভিযোগ করেননি। সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল।
এবার আদালতে পৌঁছে গেল সেই ঘটনা। রাজনৈতিক মহলেও চাপানউতোড় শুরু হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications