'দেশদ্রোহী'-দের আখড়া পশ্চিমবঙ্গ, মমতার সরকারকে তোপ বিশ্ব হিন্দু পরিষদের নেতার

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সুরেন্দ্র জৈন। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সচিব বৃহস্পতিবার কলকাতায় এই অভিযোগ করেন। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্য়ে কড়া প্রতিক্রিয়া

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সুরেন্দ্র জৈন। তাঁর অভিযোগ, 'পশ্চিমবঙ্গ দেশদ্রোহীদের আখড়া'। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সচিব বৃহস্পতিবার কলকাতায় এই অভিযোগ করেন। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্য়ে কড়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই মন্তব্যে পাল্টা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেসও।

দেশদ্রোহি-দের আখড়া পশ্চিমবঙ্গ, মমতা সরকারকে তোপ বিশ্ব হিন্দু পরিষদের নেতার

বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, 'দেশদ্রোহীদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং যারা প্রকৃত দেশপ্রেমিক তাদের উপরে আক্রমণ শানা হচ্ছে। যদি আমরা জাতীয় পতাকা ওড়াই এবং ভারতমাতার পক্ষে স্লোগান দেই তাহলে বাংলার বুকে তা অপরাধ বলে গণ্য করা হচ্ছে।'

সুরেন্দ্র জৈন দাবি করেছেন ধরে ধরে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। জাতীয় পতাকা ওড়ানোর জন্য কারোর অনুমতির দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এটা ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার।

বুধবার কলকাতার জানবাজারে মানবাধিকার সংগঠন এপিডিআর-এর মিছিলে হামলা নিয়েও মুখ খোলেন সুরেন্দ্র জৈন। তিনি প্রশ্ন করেন, যখন একদল মানুষ জঙ্গিদের ও পাকিস্তানকে সমর্থন করছে তখন দেশপ্রেমিকরা কি চুপ করে বসে থাকবে?

তিনি আরও বলেন, 'যখন গোটো দেশ জঙ্গি হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছে, তখন একদল মানুষ মিছিল বের করে দাবি করছেন শান্তি রক্ষার। তাহলে সাধারণ মানুষ কী করবে? তারা ওই দেশদ্রোহিদের আক্রমণ করবে।'

বুধবার তাদের মিছিলে হামলার জন্য এপিডিআর বিজেপি, ভিএইচপি ও আরএসএস-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও দেশপ্রেমের নামে কলকাতা ও রাজ্যে অশান্তি-র পরিবেশ তৈরি করাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সুরেন্দ্র জৈনের মন্তব্যে পাল্টা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়, এই পুরো সাংবাদিক সম্মেলনকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে পাল্টা অভিযোগ করে বলেছেন, বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যে ধর্মীয় মেরুকণের চেষ্টা করছে।

এদিন সুরেন্দ্র জৈন জানিয়ে দিয়েছেন, আগামীদিনে রাজ্যের বুকে তাদের কর্মসূচির মাত্রা বাড়াচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। ৬ মার্চ শিবরাত্রির দিনেও বিশেষ কর্মসূচি নিচ্ছে ভিএইচপি। সুরেন্দ্র জৈনের অভিযোগ, মহাজোটের নেতারা তাঁদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য রাম মন্দিরের বিরোধিতা করছেন। কিন্তু, ভিএইচপি-র কাছে এটা রাজনৈতিক নয় 'বিশ্বাস'-এর বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+