এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতার বাধ্যবাধকতা রয়েছে! কারণ জানিয়ে নেতাদের নাম করে জানাল ভিএইচপি
নাগরিক পঞ্জি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় প্রশ্ন তুলল ভিএইচপি। সাংবিধানিক পদে বসে মুখ্যমন্ত্রী একথা বলতে পারেন না বলেও দাবি এই গেরুয়া সংগঠনের।
নাগরিক পঞ্জি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় প্রশ্ন তুলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সাংবিধানিক পদে বসে মুখ্যমন্ত্রী একথা বলতে পারেন না বলেও দাবি এই গেরুয়া সংগঠনের। একথা বলতে গিয়ে ভিএইচপির আন্তর্জাতিক সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্ডে দাবি করে বলেছেন, কোনও হিন্দুই দেশের বাইরে থাকবেন না।

মুখ্যমন্ত্রীর পদক্ষেপের বিরোধিতায় ভিএইচপি
এনআরসি নিয়ে ইতিমধ্যেই সিঁথি থেকে শ্যামবাজার পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সরকারি হোক কিংবা বেসরকারি সব জায়গাতেই এনআরসির প্রসঙ্গ তুলে সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বার্তা তাঁর সরকার পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবেন না। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপেরই বিরোধিতায় ভিএইচপি। তাদের নেতা মিলিন্দ পারান্ডের দাবি কোনও হিন্দুই দেশের বাইরে য়াবেন না। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি সাংবিধানিক পদে বসে মুখ্যমন্ত্রী এরকম কথা বলতে পারেন না।

মমতার এনআরসি বিরোধিতার কারণ
ভিএইচপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনআরসি বিরোধিতার কারণও জানিয়েছে। তারা বলছে মুখ্যমন্ত্রী দলে, সিমির নেতা ইমরান এবং ববি হাকিমের মতো লোক রয়েছে। তাঁরাই এনআরসির বিরোধিতা করছেন। ফলে মুখ্যমন্ত্রীকেও সেই কথা বলতে হচ্ছে।

ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ
ভোটার তালিকায় নাম তোলা নিয়েও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে ভিএইচপি। তাদের অভিযোগ, প্রাকৃতিক বিপর্যয়ের নথি হারিয়ে যাওয়ার কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম তোলার রাস্তা পরিষ্কার করছেন।

এনআরসি নিয়ে ভিএইচপির কর্মসূচি
এনআরসির সমর্থনে গোটা রাজ্যেই প্রচারে নামতে চলেছে ভিএইচপি। তাদের অভিযোগ এনআরসি নিয়ে অপপ্রচার চলছে। বাড়ি বাড়ি গিয়ে বিষয়টি তারা বোঝাবে বলেও জানিয়েছে ভিএইচপি।












Click it and Unblock the Notifications