মহুয়া মিত্রকে আইনি নোটিশ ধরালেন প্রবীণ সাংবাদিক
নদিয়ার গয়েশপুরের কর্মীসভার সভামঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের মানহানিকর কথা বলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বক্তব্যের প্রেক্ষিতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্রকে আইনি নোটিশ ধরালেন প্রবীণ সাংবাদিক তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী।

এদিন মহুয়া মিত্রকে পাঠানো আইনি নোটিশে স্মরজিৎ বাবু জানান, গত ৭ ডিসেম্বর নদিয়ার গয়েশপুরের জনসমক্ষে দাঁড়িয়ে সাংবাদিকদের 'দুই পয়সার সাংবাদিক' বলে অপমান করেছেন তিনি। তাঁর মন্তব্য যথেষ্ট মানহানিকর এবং অপমানজনক। তাই ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছে। যদি তিনি এই মানহানিকর ও অসম্মানজনক বক্তব্যের জন্য ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানান স্মরজিৎবাবু।












Click it and Unblock the Notifications