৯৪ বছর বয়সে প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ

কলকাতা, ৩ মার্চ : বেশ কিছুদিন ভুগে এদিন সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লকের সবচেয়ে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা অশোক ঘোষ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। গত বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন অশোকবাবু। শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গতমাসে ভেন্টিলেশনে থাকাকালীনই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

৯৪ বছর বয়সে প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ

বয়সজনিত কারণেই চিকিৎসায় সাড়া দিতে অসুবিধা হচ্ছিল। ফলে শারীরিক অবস্থার অবনতি হয়। অশোকবাবুকে দেখভালের জন্য ৬ সদস্যের মেডিক্যাল বোর্ডও গড়া হয়েছিল। তবে সবকিছুই বিফলে গেল। বয়সজনিত কারণেই প্রয়াত হলেন এই প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা।

১৯২১ সালের ২ জুলাই জন্ম হল অশোক ঘোষের। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী ছিলেন তিনি। ১৯৪৬ সালে তিনি সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরে দীর্ঘদিন তিনি এই পদের দায়িত্ব সামলেছেন। তাঁর মৃত্যুতে বাম-ডান নির্বিশেষ রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+