Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manoj Mitra Dies: প্রয়াত অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, বিনোদন জগতে ইন্দ্রপতন

Manoj Mitra Dies: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। ৮৫ বছর বয়সে জীবনাবসান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে সল্টলেকের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন (Actor Manoj Mitra Dies)।

এর আগে অসুস্থতা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনোজ মিত্র। পুজোর আগে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, কার্ডিওজেনিক শক-এ রয়েছেন অভিনেতা। সোডিয়ামও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় রক্তচাপও নেমে গিয়েছিল অভিনেতার। মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষরক্ষা হল না।

manoj mitra

মনোজ মিত্রের মৃত্যুর ভুয়ো খবর আগেই ছড়িয়েছিল। সেপ্টেম্বরে অভিনেতার মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন, মনোজ মিত্রের হৃদযন্ত্র প্রায় অকেজো হয়ে গিয়েছে। শুধু ওষুধের উপর নির্ভর করে বেঁচেছিলেন। হৃদযন্ত্রের কঠিন অসুখে ভুগছিলেন মনোজ মিত্র। একইসঙ্গে ডায়াবেটিস, সিওপিডি ও কিডনির মতো অসুখ ছিল তাঁর। চলতি বছরের শুরুতে বুকে পেসমেকার বসেছিল অভিনেতার।

১৯৩৮ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশের খুলনায় জন্ম। দেশভাগের পর বসিরহাটের স্কুলে পড়াশোনা। স্কটিশ চার্চ কলেজে দর্শনে স্নাতকের পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন মনোজ মিত্র। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদারের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন মনোজ মিত্র। তপন সিংহের 'বাঞ্ছারামের বাগান' ছবিতে তাঁর অনবদ্য অভিনয় আজও সমানভাবে দর্শকদের মনে দাগ কাটে।

১০০-রও বেশি নাটক লিখেছেন মনোজ মিত্র। প্রথম নাটক লেখেন কলেজ জীবনে। ১৯৭২-এ চাক ভাঙা মধু নাটকে আত্মপ্রকাশ মনোজ মিত্রের। এরপর একের পর এক কালজয়ী নাটকের রচনা করেন মনোজ মিত্র। ১৯৮৫ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে সেরা নাট্যকারে ভূষিত হন তিনি। ২০০৫ সালে এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদকে ভূষিত করা হয় তাঁকে। মনোজ মিত্রের প্রয়াণে চোখে জল চলচ্চিত্র ও থিয়েটার জগতের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+