শারীরিক অবস্থার অবনতি! করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে সরানো হল আইটিইউতে

করোনা (coronavirus) আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের (soumitra chatterjee) শারীরিক অবস্থার অবনতি। শ্বাসকষ্ট জমিত সমস্যা শুরু হওয়ায় তাঁকে আইসিইউতে (itu) স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ

করোনা (coronavirus) আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের (soumitra chatterjee) শারীরিক অবস্থার অবনতি। শ্বাসকষ্ট জমিত সমস্যা শুরু হওয়ায় তাঁকে আইসিইউতে (itu) স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। বেসরকারি হাসপাতাল সূত্রে এমনটাই খবর।

মঙ্গলবার ভর্তি করা হয়েছিল হাসপাতালে

মঙ্গলবার ভর্তি করা হয়েছিল হাসপাতালে

বেশ কিছুদিন ধরে জ্বর ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। চিকিৎসকের পরামর্শে তাঁর কোভিড পরীক্ষা করানো হয়েছিল। সোমবার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই বেলভিউ হাসপাতালে সিট বুক করা হয় পরিবারের তরফ থেকে। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় বর্ষীয়ান এই অভিনেতার মেয়ে জানিয়েছিলেন শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু শারীরিক অন্য অসুবিধা ( কোমর্বিডিটি) থাকার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

 হাসপাতালে ভর্তির পরেই শ্বাসকষ্টজনিত সমস্যা

হাসপাতালে ভর্তির পরেই শ্বাসকষ্টজনিত সমস্যা

সূত্রের খবর অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। ফলে শারীরিত অবস্থা খানিকটা খারাপ হয়। এই মুহুর্তি তাঁর বয়স ৮৫ বছর। তাঁর বয়সও চিকিৎসকদের কাছে চিন্তার কারণ।

লকডাউন ওঠার পরেই যোগ দিয়েছিলেন শুটিং-এ

লকডাউন ওঠার পরেই যোগ দিয়েছিলেন শুটিং-এ

প্রসঙ্গত লকডাউন ওঠার পরেই শুটিং-এ যোগ দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'অভিযান' ছবির শুটিং করেছিলেন তিনি। তাঁকে নিয়ে তৈরি তথ্যচিত্রের কাজও করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। যোগ দিয়েছিলেন নাটকের মহড়াতেও।

 টলিউডের অনেকেই করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন

টলিউডের অনেকেই করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন

ইতিমধ্যেই চলি পাড়ার অনেক অভিনেতা, অভিনেত্রী করোনা আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে উঠেছেন। তার সাম্প্রতিকতম উদাহরণ হল রাজ চক্রবর্তী। এর আগে সপরিবারে করোনা সংক্রমিত হয়েছিলেন কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন জুলাই মাসে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য প্রার্থনা

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য প্রার্থনা

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত। তিনিও ফিরবেন স্বাভাবিকের পথে। তাঁর জন্য প্রার্থনা করছে টলিউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+