সর্বোচ্চ আদালতে পঞ্চায়েত-শুনানি শেষ! রায় কবে, জেনে নিন বিস্তারিত

সর্বোচ্চ আদালতে রাজ্যের পঞ্চায়েত নিয়ে শুনানি শেষ হয়েছে সোমবার। আগামী একসপ্তাহের মধ্যে এই মামলার রায় ঘোষণা করা হবে।

সর্বোচ্চ আদালতে রাজ্যের পঞ্চায়েত নিয়ে শুনানি শেষ হয়েছে সোমবার। আগামী একসপ্তাহের মধ্যে এই মামলার রায় ঘোষণা করা হবে। তবে এই মামলা সম্পর্কে যদি কারও কিছু বলার থাকে তা লিখিত ভাবে এই সময়ের মধ্যে জানানো যেতে পারে।

সর্বোচ্চ আদালতে পঞ্চায়েত-শুনানি শেষ! রায় কবে, জেনে নিন বিস্তারিত

সোমবার সুপ্রিম কোর্টে পঞ্চায়েত নিয়ে ফের শুনানি হয়। শুনানিতে হাজির ছিলেন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ। এদিন রায়দান সম্ভব নয়, তা জানিয়ে দেওয়া হয়।

একসপ্তাহ আগে, ১৩ অগাস্ট নতুন করে শুনানি শুরু হয়েছিল সর্বোচ্চ আদালতে। সেদিন সওয়াল করেছিলেন রাজ্য, রাজ্য নির্বাচন কমিশন, সিপিএম এবং বিজেপির আইনজীবীরা। অন্য রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার ঘটনা তুলে ধরে মামলা খারিজের আর্জি জানানো হয়েছিল রাজ্যের তরফে।

বাংলায় পঞ্চায়েতে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার রেকর্ড রয়েছে। বিরোধীরা সরকারি দলের বিরুদ্ধে এই তথ্যই বারবার তুলে ধরছেন। অন্যদিকে সরকার কিংবা রাজ্য নির্বাচন কমিশনও বসে থাকেনি। অন্য রাজ্যগুলিতে এর থেকেও অনেক বেশি সংখ্যক আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বলে সওয়ালে তুলে ধরা হয়েছিল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীদের তরফে। বিরোধীদের মামলা খারিজের আবেদন জানানো হয়েছিল। মামলা চলার কারণে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া স্থগিত হয়ে রয়েছে বলেও জানানো হয়েছিল আদালতে।

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের ৪৮,৬৫০ টি আসনের মধ্যে ১৬,৮১৪ টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল শাসক দল। সমিতিতে ৯২১৭ টি আসনের মধ্যে ৩০৫৯ টি আসনে জিতে যায় শাসক দল। জেলা পরিষদের ৮২৫ টি আসনের মধ্যে ২০৩ টি আসনে জিতেছিল শাসক দল। জিতে গেলেও আদালতের নির্দেশে এই সব জয়ী প্রার্থীদের কোনও সার্টিফিকেট দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+