‌পেঁয়াজের পাশাপাশি কোন কোন সবজি একশোর ঘরে গেল, দেখে নিন

প্রতিদিন যে হারে সবজির দাম বেড়ে চলছে, কিছুদিন পর মানু্ষ তা খাওয়াই ছেড়ে দেবে। শীতকাল আসা মানেই তরতাজা সবজি কেনার দিন শুরু হয়ে যায়। কিন্তু আলু, পেঁয়াজ, আদা–রসুন থেকে শুরু করে সামান্য কাঁচালঙ্কার দামও আকাশ ছোঁয়া। কলকাতায় শুক্রবার পর্যন্ত পেঁয়াজের দাম ছুঁয়েছে ১২০টাকা প্রতি কিলোতে। পেঁয়াজের সঙ্গে সঙ্গ দিতে কলকাতায় বেশ কিছু মরশুমি সবজি একশোর ঘরে প্রবেশ করেছে, যা শীতের সময় এই সবজিগুলি সস্তায় পাওয়া যাবে মনে করা হয়।

‌পেঁয়াজের পাশাপাশি কোন কোন সবজি একশোর ঘরে গেল, দেখে নিন


শুক্রবার শহরের বিভিন্ন বাজারে পেঁয়াজকলির প্রতি কিলোর দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা, অন্যদিকে বিনস এবং আদা দু’‌টোরই মূল্য একশো ছুঁয়েছে। সজনে ডাঁটা বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা প্রতি কিলো। যদিও কিছু কিছু সবজির দাম একটু হ্রাস পেলেও, তা এখনও আম জনতার পকেটকে পুড়িয়ে দিচ্ছে।

শীতকালিন সবজি গাজর যা সাধারণত ৩০ থেকে ৪০ টাকা কেজিদরে পাওয়া যেত, এ বছর সেটাই বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। যদিও ১০দিন আগে তা ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল। শুক্রবার রসুনের দাম কিছুটা হলেও কমেছে। প্রতিকেজি ২২৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেই ছিল ২৫০ কেজি দর। সবজির অগ্নিমূল্য নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য মুখ্যমন্ত্রী গঠন করেছে টাস্ক ফোর্স।

সেই টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, '‌ঘূর্ণিঝড় বুলবুলের দাপটের পর বেশ কিছু সবজির মূল্য বেড়ে গিয়েছে। যা সাধারণ মানুষের পকেটের টান বাড়াচ্ছে। বেগুন, মটরশুঁটি, ক্যাপসিকাম এবং ফুলকপির দাম এক–দুদিনের মধ্যেই কমার সম্ভাবনা রয়েছে। অন্য সবজিগুলি একেবারেই ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। পেঁয়াজকলি, সজনে ডাটা এবং বিনস বিক্রি হচ্ছে একশো টাকায়। গাজর পাওয়া যাচ্ছে প্রতিকেজি ১৩০ টাকায়। তবে এক–দু’‌দিনের মধ্যে দাম কমার সম্ভাবনা রয়েছে। আদার দাম ছুঁয়েছে ১০০ টাকায় এবং রসুন প্রতি কেজির মূল্য ২২৫ থেকে ২৫০টাকা করে।’‌

শীতের সবজি ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে ৭০ টাকায়। ১০দিন আগেও যা ছিল ১০০ থেকে ১১০। একইভাবে মাঝারি আকারের তিনটে ফুলকপি পাওয়া যাচ্ছিল ২৫ টাকায়, যা শেষ শীতকালেও এই দামেই বিক্রি হয়েছে। কিন্তু এ বছরের শীতে তা ৪৫ টাকা হয়ে গিয়েছে। তবে তিনটে নয়, এই দাম এক–একটা ফুলকপির। ১০ দিন আগেও একটা ফুলকপির দাম ছিল ৬০ টাকা। সবজির দাম বেড়ে যাওয়ার কারণ ঘূর্ণিঝড় বুলবুলির জন্য দক্ষিণ ২৪ পরগণায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। যার জন্য সবজির সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। এখন সবজি কিনতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। ক্রেতারা জানিয়েছেন, শীতকালে সবজির দাম অনেকটাই কম থাকে। কিন্তু এ বছর উল্টো চিত্র দেখা দিয়েছে বাজারে। প্রায় প্রতিদিনই এক–একটা সবজির দাম বেড়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+