Vande Bharat Express Train: শিয়ালদহ থেকে ছাড়বে বন্দে ভারত! কাশীপুরে হবে ডিপো, জানেন আর কী হবে
Vande Bharat Express Train: এবার শিয়ালদহ থেকেও ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস! বাংলা থেকে একাধিক রুটে সেমি বুলেট ছাড়লেও তা চলে হাওড়া থেকে। এবার যাতে শিয়ালদহ থেকেও বন্দে ভারত এক্সপ্রেস চালানো যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। আর সেজন্য একেবারে যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় পরিকাঠামো সংস্কারের কাজ করা হচ্ছে বলে খবর।
আর এই কাজ করতে তিনমাস চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছে বলে খবর। আর এই সময়সীমার মধ্যে সেই কাজ শেষ করতে পারলে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) শিয়ালদহ থেকেও চলতে পারে বলে খবর।

- Vande Bharat Express Train: নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ
বাংলা এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। এজন্য কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে একটি আধুনিক কোচিং ডিপো তৈরি করা হবে। এজন্য প্রায় ২৫০ কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। এই কোচিং ডিপো অর্থাৎ ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্রতে একাধিক আধুনিক সুবিধা এবং ব্যবস্থা থাকবে। পাশাপাশি সম্প্রতি পিট লাইনের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে। যাতে সহজেই ২৪ কোচের ট্রেনের (Vande Bharat Express Train) রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়।
- Vande Bharat Express Train: বাড়ানো হচ্ছে ট্রেনের গতি
অন্যদিকে ট্রেনের গতি বাড়ানোর কাজ করা হচ্ছে। যে সমস্ত পুরানো সেতু রয়েছে দীর্ঘ লাইনে। সেগুলির সংস্কারের কাজ করা হচ্ছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, ব্যান্ডেল স্টেশনকে আরও আধুনিক করার কাজ চলছে। গড়ে তোলা হবে কলকাতার উপগ্রহ টার্মিনাল হিসাবে। আর এজন্য ৩০০ কোটি টাকা খরচ করা হবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।
- Vande Bharat Express Train: হাওড়া থেকে ছাড়ে আরও বন্দে ভারত
হাওড়া থেকে ছাড়ে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train)। যেমন আছে হাওড়া-পুরী, হাওড়া-নিউ জলপাইগুড়ি, পাটনা-হাওড়া, হাওড়া-রাঁচি বন্দে ভারত ছাড়ে। এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলে সেমি বুলেট। দীর্ঘদিন ধরে শিয়ালদহ থেকেও বন্দে ভারত ছাড়বে বলে গুঞ্জন চলছিল। এবার এই বিষয়ে শুরু হল কাজ। কোন রুটে বন্দে ভারত শিয়ালদহ ছাড়বে তা এখনও স্পষ্ট নয়। বাজেটে এই বিষয়ে ঘোষণা হলেও হতে পারে। তবে এই ট্রেন চালু হলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।












Click it and Unblock the Notifications