Vande Bharat Train: বন্দে ভারতের বাথরুমে সত্যিই বড় সমস্যা? বদল হচ্ছে ডিজাইন? মুখ খুললেন এবার খোদ রেলমন্ত্রী
Vande Bharat Train: খুব শীঘ্রই ভারতীয় রেল (Indian Rail) ট্র্যাকে দেখা যাবে বন্দে ভারত স্লিপার ট্রেনকে! একেবারে আধুনিক এই ট্রেনে সফর খুবই আরামদায়ক হবে বলে দাবি। প্রায় ১০০ টি বন্দে ভারত চেয়ার কার ভার্সন দেশের একাধিক রুটের মধ্যে চলছে। সেই তালিকায় আছে বাংলার বহু স্টেশনও।
আর এই ট্রেনের জনপ্রিয়তা দেখেই বন্দে ভারতের স্লিপার ভার্সন লঞ্চ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। নয়া এই ট্রেন রেল যাত্রার সংজ্ঞা বদলে দেবে বলেই দাবি। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও স্লিপার ভেরিয়েন্ট (Vande Bharat Train) লঞ্চ করতে পারেনি রেলমন্ত্রক (Indian Rail)।

আগামী বছর যেটি লঞ্চ করবে সেটি হবে প্রোটোটাইপ। বাকি ট্রেনগুলি লঞ্চ করতেও অনেকটা সময় পেরিয়ে যাবে বলে আশঙ্কা। সম্প্রতি ডিজাইন নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে বলে খবর। এছাড়াও আরও জটিলতা রয়েছে বলে খবর। এই অবস্থায় বন্দে ভারত স্লিপার (Vande Bharat Train) কবে আসবে?
তা নিয়ে জল্পনা একটা আছে। এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষব (Ashwini Vaishnaw)। বন্দে ভারতের নয়া ভেরিয়েন্ট লঞ্চ হতে কেন দেরী হচ্ছে তাও স্পষ্ট করেছেন।
তিনি জানিয়েছেন, ডিজাইন নিয়ে যে বিতর্ক চলছে তা ঠিক নয়। নির্মাণ কাজে কোথাও কোনও খামতি নেই। এমনকি কোনও কাজ ডিলে হচ্ছে না বলেও আশ্বাস দেন রেলমন্ত্রী। তাঁর কথায়, বন্দে ভারত স্লিপার ভার্সন তৈরির জন্য এক রাশিয়ান সংস্থাকে যুক্ত করা হয়েছে। ডিজাইন নিয়ে তাদের কোনও সমস্যা হয়নি বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।
যদিও এর আগে রাশিয়ান ওই সংস্থার এক আধিকারিক বেশ কিছু সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ভারতীয় রেল (Indian Railway) নয়া ট্রেনে বাথরুম এবং পেট্রি কার দেওয়ার দাবি জানিয়েছে। আর এই কারণে ডিজাইনে বদল আনা হয়েছে। আর এজন্য বন্দে ভারত ট্রেন আসতে দেরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। যদিও এদিন সমস্ত জল্পনাকে খারিজ করে দিয়েছেন রেলম্মন্ত্রী।
এদিন সংসদের অধিবেশনেও বন্দে ভারতের (Vande Bharat Train) গতি নিয়ে কথা বলেন। এক প্রশ্নের উত্তরে জানান, সেমি বুলেটের গতি কমানোর কোনও পরিকল্পনা নেই। একই সংখ্যক যাত্রী সবসময় হয় না। তবে ট্রেনের যাত্রী হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন রেলমন্ত্রী।।












Click it and Unblock the Notifications