কলকাতায় বাড়ছে ভ্যাকসিন সঙ্কট, ৭ বেসরকারি হাসপাতালে বন্ধের পথে টিকাকরণ প্রক্রিয়া
কলকাতায় বাড়ছে ভ্যাকসিন সঙ্কট, ৭ বেসরকারি হাসপাতালে বন্ধের পথে টিকাকরণ প্রক্রিয়া
রাজ্যে রাজ্যে ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে টিকা সঙ্কট। ভাঁড়ারে টান অথছ জোগান না থাকায় কেন্দ্রের বিরুদ্ধে ইতিমধ্যেই একের পর এক ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে একাধিক রাজ্য। এদিকে ভ্যাকসিনের অভাবে টিকাকরণ প্রক্রিয়া থমকাতে চলেছে কলকাতার একাধিক সেন্টারে। সূত্রের খবর, অবস্থা ক্রমেই সঙ্গীন হচ্ছে কলকাতার ৭ বেসরকারি হাসপাতালে।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই ৭ হাসাতালের তরফে কো-উইন পোর্টালের তরফে ৩.৪ লক্ষ ডোজ অর্ডার করা হয়েছে।কিন্তু নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেল আসেনি সাপ্লাই। আর তার জেরেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এদিকে কেন্দ্রে নয়া ভ্যাকসিন নীতির বদলের জেরে টিকা বন্টন নীতিতেও এসেছে বদল। এমনকী তারপর থেকেই মূলত বেসরকারি টিকাকরণ কেন্দ্রে টিকা সাপ্লাই নিয়ে উদ্বেগ বেড়েছে বলে মত অনেকের।
এদিকে এই প্রসঙ্গে পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র বলেন, আমরা জুনে ৪০,০০০ ডোজের জন্য আবেদন করেছিলাম, কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই অর্ডার বাতিল হয়ে যায়। এরপর কো-উইনের মাধ্যমে আমাদের নতুনভাবে আবেদন করতে হয়েছিল। নতুন স্টক পৌঁছানো পর্যন্ত আমরা কোভিশিল্ডকে কেবলমাত্র দ্বিতীয় ডোজের জন্যই সীমাবদ্ধ রাখছি, অন্যদিকে কোভ্যাক্সিন এবং স্পুটনিক সবাইকেই দেওয়া হচ্ছে।"
অন্যদিকে উদ্বেগ বাড়ছে ফর্টিস, নারায়না, চার্নক, আমরি-র মতো প্রথমসারির বেসরকারি হাসপাতাল গুলিতে। সর্বত্রই সমস্যা সাধারণ একই। সূত্রের খবর, পাঁচ দিন আগে কো-উইন অ্যাপের মাধ্যমে ফর্টিস হাসপাতালের তরফে ৫০,০০০ ডোজ পাঠানোর জন্য তার অনুরোধ করা হয়। তবে তাদের অর্ডার বাতিল হয়ে যায়। যার জেরে বর্তমানে ফোর্টিস হাসপাতালে টিকাকরণ প্রক্রিয়া বন্ধ রয়েছে।












Click it and Unblock the Notifications