কলকাতায় এলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল, কনভয় এড়িয়ে নিরাপত্তাহীন গাড়িতেই হোটেলে

রাজ্য সরকারের দেওয়া কনভয় নিলেন না রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল। কলকাতা বিমানবন্দরে পা দিয়ে নিরাপত্তা বিহীন গাড়ি নিয়েই তিনি বিমানবন্দর থেকে বাইপাসের ধারে পাঁচতারা হোটেল পৌঁছন।

কলকাতা, ১৪ ডিসেম্বর : রাজ্য সরকারের দেওয়া কনভয় নিলেন না রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল। কলকাতা বিমানবন্দরে পা দিয়ে নিরাপত্তা বিহীন গাড়ি নিয়েই তিনি বিমানবন্দর থেকে বাইপাসের ধারে পাঁচতারা হোটেল পৌঁছন। রাজ্য সরকারের দেওয়া গাড়ি প্রত্যাখ্যানের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল অন্য ধারণা পোষণ করছে?

তবে কি নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলাতেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এড়িয়ে গেলেন রাজ্য সরকারের কনভয়। না কি সংবাদমাধ্যমে এড়িয়ে যাওয়ার জন্যই এই পদক্ষেপ।

কলকাতায় এলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল, কনভয় এড়িয়ে নিরাপত্তাহীন গাড়িতেই হোটেলে

নোট-কাণ্ডের পর আজই প্রথম শহরে এলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। উর্জিত প্যাটেল এই দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম কলকাতা আগমন। সেদিক দিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই সফর। স্থির ছিল, দমদম বিমানবন্দরে নামার পর তিনি ৩এ বা ৩ডি গেট দিয়ে বের হবেন। সেখানেই অপেক্ষমান ছিল রাজ্য সরকারের পাঠানো কনভয়।

বিধাননগর পুলিশের কনভয়, সঙ্গে এসিব-র পাঠানো নিরাপত্তা ব্যবস্থা- সবকিছু এড়িয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর অন্য পথে চললেন পরবর্তী গন্তব্য কলকাতার বাইপাসের ধারে পাঁচতারা হোটেলের উদ্দেশ্যে।

আগামীকাল তাঁর রিজার্ভ ব্যাঙ্কের একটি আলোচনা সভায় অংশ নেওয়ার কথা। সেইসঙ্গে তিনি আগামীকাল নবান্নেও যেতে পারেন। সেখানে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করবেন উর্জিত প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+