সন্দেশখালি নিয়ে জরুরি মামলা? প্রিয়াঙ্কা টিবরেওয়ালের আবেদন শুনল না কলকাতা হাইকোর্ট

সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। পুলিশ - প্রশাসন গ্রামে ঢুকে বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করছে। এমন অভিযোগ সামনে এসেছে। সন্দেশখালির বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে মামলা করেছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। জরুরি শুনানির আবেদনে সাড়া দিল না হাইকোর্ট।

বৃহস্পতিবার শুরুতেই মামলা উল্লেখপর্বে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে আবেদন জানানো হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

High Court

এই মামলার যাতে দ্রুত শুনানি হয়। সেই আবেদন জানান প্রিয়াঙ্কা। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাতে সম্মতি দেয়নি। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, যেহেতু বর্তমানে সিবিআই তদন্ত করছে৷ তাই বিষয়টি নিয়ে সিবিআইয়ের কাছেই আবেদন জানাতে হবে। আদালত আপাতত এই ব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না। জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

হাকোর্টের ডিভিশন বেঞ্চে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বক্তব্য রাখেন। তাঁর মতে, কিছু লোক সন্দেশখালিতে ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। মহিলারা রাস্তায় নেমেছেন। রাত জেগে একসঙ্গে পাহারা দিচ্ছেন।

তিনি আরও বলেন, এই চাপ দেওয়ার ঘটনা পুলিশ করছে? না কী কোনও রাজনৈতিক কর্মী করছে? সেটা বোঝা যাচ্ছে না। রাস্তায় কোনও আলো নেই। ওই এলাকায় সিসিটিভিও ঠিকভাবে কাজ করছে না।

এমন অবস্থায় সন্দেশখালির এই উদ্ভুত পরিস্থিতি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কিন্তু আদালত সেই আবেদনে সাড়া দিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+