ডব্লুবিসিএস-এ 'বিভ্রাট'! বাতিল করে দেওয়া হল পরীক্ষা
ভুল প্রশ্নপত্রের জেরে বাতিল করে দেওয়া হল ডব্লুবিসিএস মেইন-এর উর্দুর পরীক্ষা। এদিন উর্দুর দুটি পেপারের পরীক্ষা ছিল। প্রথম ভাগের পরীক্ষা শুরুর পরেই গণ্ডগোল ধরা পড়ে।
ভুল প্রশ্নপত্রের জেরে বাতিল করে দেওয়া হল ডব্লুবিসিএস মেইন-এর উর্দুর পরীক্ষা। এদিন উর্দুর দুটি পেপারের পরীক্ষা ছিল। প্রথম ভাগের পরীক্ষা শুরুর পরেই গণ্ডগোল ধরা পড়ে। সেই পরীক্ষা বাতিলের সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাগের পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়। বাতিল হওয়া পরীক্ষা ১ সেপ্টেম্বর নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রাজ্য জুড়ে এদিন রাজ্যের সেরা চাকরির মেইন-এর পরীক্ষা চলছিল। মেইন পরীক্ষায় বসেছিলেন প্রায় ৪ হাজার পরীক্ষার্থী। বিভ্রাট ধরা পড়ে উর্দু প্রথম পত্রের। দুপুরে দ্বিতীয় পত্রের পরীক্ষাও ছিল এদিন। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র দেওয়ার পর দেখা যায় তা ২০১৭ সালের। কর্তৃপক্ষের নজরে আনার সঙ্গে সঙ্গে এদিন উর্দুর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। বাতিল করে দেওয়া হয় দ্বিতীয় পত্রের পরীক্ষাও।
পয়লা সেপ্টেম্বর ডব্লুবিসিএস-এর মেইন-এ উর্দু-র পরীক্ষা দেওয়া হবে বলে জানানো হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফে।
১৭ অগাস্ট থেকে পরীক্ষা শুরু হয়েছে। যা চলার কথা ছিল ২১ অগাস্ট পর্যন্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications